News Flash

Image

অনলাইন প্রতারণার শিকার কৃষক, ২২৫০০ টাকা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৮ জুলাই: অনলাইন প্রতারণার শিকার এক কৃষক, হারালেন নিজের ২২৫০০ টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের পরিবার টাকা ফিরে পাবারের দাবিতে সোমবার সন্ধ্যায় বিশালগড় থানায় দ্বারস্থ হয়েছেন। জানা যায়, বিশালগড় নবীনগর এলাকার কৃষক বাবুল দাসের কাছে একটি ফোন আসে অনলাইনে ২২৫০০ টাকা ট্রান্সফার করলে ৫৫০০০ একাউন্টে চলে আসবে পাশাপাশি উনার বাড়িতে একটি অ্যাপেলের টাওয়ার বসানো হবে।

নেট দুনিয়া ও প্রতারকের খপ্পরের বিষয়ে অজানা কৃষক বাড়ি থেকে ২২৫০০ বাজারের সিএসসি সেন্টার থেকে সে প্রতারকের একাউন্টে ট্রান্সফার করে দেন। প্রতারক ২২ হাজার ৫০০ টাকা পাওয়ার সাথে সাথে তার মোবাইল সুইচ অফ করে দেন। ক্ষতিগ্রস্ত কৃষক কান্নায় ভেঙে পড়েন এবং সম্পূর্ণ ঘটনা বাড়িতে এসে জানানোর পর বাবুল দাসের স্ত্রী স্বস্তি দাস সহ উনার নিকট আত্মীয়রা সোমবার সন্ধ্যায় প্রতারকের হাত থেকে সে টাকা ফিরিয়ে আনার দাবিতে বিশালগড় থানায় দ্বারস্থ হন।

বর্তমান সময়ে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের মন্ত্রী থেকে জেলাশাসক মহকুমা শাসক এমনকি পুলিশ প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা এই প্রতারকের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছেন। সে বিষয়ে বোধগম্য নেই জমিতে কৃষি কাজ করে অন্যের মুখে অন্য দেওয়া সেই কৃষকের। নবীনগর এলাকায় কৃষকের নিজের বাড়িতে এয়াটেল টাওয়ার বসবে সেই আনন্দে কাউকে না জানিয়ে পরিবারের লোকেদের সারপ্রাইজ দেবে সেই খুশিতে ২২ হাজার ৫০০ টাকা নিয়ে বাজারে এসে কোন এক সিএসসি সেন্টার থেকে সে প্রতারকের একাউন্টে ট্রান্সফার করে দেন কৃষক বাবুল দাস। এখন পুলিশ এ বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই দেখার।

Releated Posts

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026

কালীমন্দিরে চুরি, বাধা দিতে গিয়ে আক্রান্ত, পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শ পল্লী এলাকায় একটি বাড়ির কালীমন্দিরে চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top