News Flash

  • Home
  • দিনের খবর
  • রথযাত্রার দ্বিতীয় দিন, ভক্তদের ঢল জগন্নাথধাম পুরীতে
Image

রথযাত্রার দ্বিতীয় দিন, ভক্তদের ঢল জগন্নাথধাম পুরীতে

পুরী, ৮ জুলাই (হি.স.): রথযাত্রার দ্বিতীয় দিনে ভক্তদের ঢল নামল জগন্নাথধাম পুরীতে। ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রার রথ সোমবার সকালে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে ফের যাত্রা শুরু করছে। গতকাল সূর্যাস্তের পর রীতি অনুযায়ী রথযাত্রা বন্ধ রাখা হয়। ভগবান জগন্নাথের নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ এবং দেবী সুভদ্রার দর্পদলন রথ গতকাল বিকেল ৫টার পর পুরীর মন্দির থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।

সূর্য ডোবার পর গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে যাত্রা থামিয়ে দেওয়া হয়। ৫৩ বছর পর এবারের রথযাত্রা হচ্ছে দু’দিনের। এ জন্য রাজ্যে দু’দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। পবিত্র এই যাত্রা প্রত্যক্ষ করতে সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমিয়েছেন। বার্ষিক এই উৎসব শান্তিপূর্ণ রাখতে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top