News Flash

  • Home
  • খেলা
  •  বৈকুন্ঠ নাথ স্মৃতি মহিলা ফুটবল লিগে প্রীতির জোড়া গোলে জয়ী বিশ্রামগঞ্জ
Image

 বৈকুন্ঠ নাথ স্মৃতি মহিলা ফুটবল লিগে প্রীতির জোড়া গোলে জয়ী বিশ্রামগঞ্জ

বিশ্রামগঞ্জ প্লে সেন্টার-‌৩                                                             চলমান সঙ্ঘ-‌০

(‌প্রীতি-‌২, নিশা)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।দুর্বল চলমান সঙ্ঘের বিরুদ্ধে জয় পেলেও ঝরাতে হলো ঘাম। বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের বালিকা ফুটবলারদের। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত বৈকুন্ঠ নাথ স্মৃতি মহিলা ফুটবল লিগে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার ৩-‌০ গোলে পরাজিত করে চলমান সঙ্ঘ। ম্যাচে বিজয়ী দলের প্রীতি জমাতিয়া দুটি গোল করেন। সঙ্গত কারনে ম্যাচের সেরা ফুটবলার হিসাবে বেছে নেওয়া হয় প্রীতিকে। আসর ৪ ম্যাচ খেলে দ্বিতীয় জয় এটি সুজিত ঘোষের দলের। ২টি ম্যাচে ঝয এহং দুটি ম্যাচে পয়েন্ট ভাগ করে বিশ্রামগঞ্জের পয়েন্ট ৮। এদিন ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় বিশ্রামগঞ্জ প্লে সেন্টার। সবে মাত্র খেলা শুরু হয়েছে। ম্যাচের বয়স তখন মাত্র ৫ মিনিট। আক্রমণে গিয়ে দুরন্ত গোল করে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারকে এগিয়ে দেন নিশা জমাতিয়া। শুরুতেই গোল পেয়ে দ্বিগুন উৎসাহে আক্রমণের গিত আরও বাড়ান অঞ্জলী দেববর্মা। বিশ্রামগঞ্জের ফুটবলারদের ক্রমাগত আক্রমণে দিশেহারা হয়ে পড়ে সুজন সরকারের দলের রক্ষণভাগের ফুটবলাররা। তবে দ্বিতীয় গোল পেতে বিশ্রামগঞ্জকে অপেক্ষা করতে হয় ৩২ মিনিট। ওই সময় নিশার থ্রু চিরে বিশ্রামগঞ্জের হয়ে ব্যবধান বাড়ান প্রীতি জমাতিয়া। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে বিশ্রামগঞ্জের জয় নিশ্চিত করে দেন প্রীতি জমাতিয়া। নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে তৃতীয় গোল করে। দ্বিতীয়ার্ধে আর কোনও দলই বিপ৭র জাল নাড়াতে পারেনি। শেষ পর্যন্ত ৩-‌০ গোলে জয়লাভ করে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার। ম্যাচটি পরিচালনা করেন লিটন সাহা।  ‌

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top