কলকাতা, ৭ জুলাই (হি. স.): মহুয়া মৈত্রর বিরুদ্ধে নতুন ন্যায় সংহিতার ধারায় মামলা রুজু করা হল। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে করা মন্তব্যের জেরে এবার নতুন ন্যায় সংহিতার ধারায় মামলা মহুয়া মৈত্রর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি “অপমানজনক” পোস্ট করেছিলেন বলে অভিযোগ। তার পরিপ্রেক্ষিতেই এই মামলা এবার নতুন ন্যায় সংহিতার ধারা অনুসারে করা হচ্ছে।
জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন জানিয়েছিলেন দিল্লি পুলিশের কাছে। তার ভিত্তিতেই এই মামলা দায়ের বলে জানা গেছে।



















