নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৭ জুলাই: বিএসএফ মুহুরিঘাট এলসিএসের কাছে রিটেইনিং ওয়াল নির্মাণের কাজ আবার শুরু হয়েছে। উল্লেখ্য, বিলোনিয়ার মুহুরীঘাট এলাকায় সিঙ্গেল রো ফেন্স (এসআরএফ) এর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের কারণে, বেড়ার গোড়ার কাছে কিছু অংশে ভাঙন লক্ষ্য করা গেছে। যার জন্য নির্মাণ সংস্থা একটি রিটেইনিং ওয়াল নির্মাণ করছে। রিটেনিং ওয়াল নির্মাণের কাজ শুরু হলে বিজিবি এতে আপত্তি জানায় এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকও হয়।
কিন্তু আইজি বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার, প্যাটেল পীযূষ পুরুষোত্তম দাস, আইপিএস বিজিবির আঞ্চলিক কমান্ডারের সাথে কথা বলে এবং বিষয়টি খতিয়ে দেখে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হয়। বিজিবি পরবর্তীতে কাজে সম্মতি প্রদান করেছে এবং এরই মধ্যে রিটেইনিং ওয়াল নির্মাণের কাজ আবার শুরু হয়েছে।



















