News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কংগ্রেসের প্রচারসজ্জা বিনষ্ট সহ নেতা কর্মীদের ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে 
Image

কংগ্রেসের প্রচারসজ্জা বিনষ্ট সহ নেতা কর্মীদের ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই: ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগে থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে কংগ্রেস দলের প্রচারসজ্জা বিনষ্ট করা এবং নেতা কর্মীদের ভয়-ভীতি প্রদর্শন করা শুরু হয়ে গেছে বলে গুরুত্ব অভিযোগ করেছে কংগ্রেস। বিষয়টি ইতিমধ্যেই মুখ্য নির্বাচন আধিকারিক এবং আরক্ষা প্রশাসনের কর্মকর্তাদের নজরে এনে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। 

প্রসঙ্গত, রাজ্যে আগামী আগস্ট মাসে হতে চলেছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দল  তাদের প্রার্থী এবং প্রচারের কাজ শুরু করেছে। যদিও এই প্রার্থী এবং প্রচারের কাজে শাসক দল অনেকটাই এগিয়ে আছে। ভারতীয় জাতীয় কংগ্রেস এই নির্বাচনে একাই লড়বে বলে অভিমত প্রকাশ করেছে।  সঠিক গণতান্ত্রিক উপায়ে প্রত্যেকটি দল এগিয়ে যেতে চায়। কংগ্রেস দল তাদের প্রার্থী নির্বাচন এবং প্রচার সজ্জায় কিছুটা বৈচিত্র আনার চেষ্টা চালাচ্ছে। 

বড়ুয়া কান্দি গ্রাম পঞ্চায়েতে ১ নং ,তিন নং এবং ৪ নং ওয়ার্ডে কংগ্রেস দল তাদের প্রচারসজ্জা সাজিয়েছিল। রাতের অন্ধকারে কে বা কারা এই প্রচার সসজ্জা, ফ্ল্যাগ পতাকা এবং বিভিন্ন সামগ্রী তুলে নিয়ে চলে গেছে। তাই রবিবার ৫৫ নং বাগ বাসা এলাকার জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে হীরালাল নাথের নেতৃত্বে এক প্রতিনিধি দল ধর্মনগরের পুলিশ স্টেশনের ওসির কাছে ডেপুরেশনে মিলিত হয়। 

কংগ্রেস দলের দাবি হচ্ছে যারা এই পতাকা তুলে নিয়ে গেছে এবং প্রচারসজ্জা নষ্ট করতে উদ্যোগী হয়েছে তাদের বিরুদ্ধে সঠিক আইনের পদক্ষেপ গ্রহণ করা এবং আগামী ত্রিস্তরী পঞ্চায়েত নির্বাচনে কোন ধরনের সংঘর্ষ ছাড়া শান্তি  বজায় রাখা। তারা বলছে একটা দল চাইছে আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন যাতে নিজেদের মধ্যে সংঘর্ষপূর্ণ হয় তার জন্য এখন থেকে প্রচারসজ্জা নষ্ট করে জাতীয় কংগ্রেস দলের মনোবৃত্তি ভাঙ্গার একটা  চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ। অবিলম্বে এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে কংগ্রেস দল। 

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top