News Flash

Image

তিনকাল সাহিত্য উৎসব জমজমাট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই: তিনকাল সাহিত্য উৎসবের সর্বশেষ পর্বটি যেন চাঁদের হাট জমজমাট। সান্ধ্যকালীন এই পর্বটি প্রাণবন্ত হয়ে ওঠে সিরাজউদ্দিন আমেদ সাহিত্য সম্মান এবং তিনকাল পাবলিশার্সের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানকে ঘিরে।

‘নিশিতে যাইও ফুলবনে….’ গানের মন ছুঁয়ে যাওয়া মুর্ছনায় শুরু হওয়া শেষ পর্বে স্বাগত বক্তব্য রাখেন তিনকাল পাবলিশার্সের কর্ণধার বিল্লাল হোসেন।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিষ্ঠ সাহিত্যিক ধবলকৃষ্ণ দেববর্মণ, সাহিত্যিক ঋতেন চক্রবর্তী,রামেশ্বর ভট্টাচার্য,অধ্যাপক সেলিম শাহ, সিরাজউদ্দিন আমেদের পত্নী রাবেয়া আক্তার, সাহিত্যিক রাতুল দেববর্মন।

এদিনের অনুষ্ঠানে সাহিত্যিক রাতুল দেববর্মণের হাতে তুলে দেওয়া হয় সিরাজুদ্দীন আমেদ সাহিত্য পুরস্কার।প্রকাশিত হয় তিনকাল সাহিত্য উৎসবের উৎসব সংখ্যা।

 এছাড়াও জহরলাল দাসের নির্বাচিত প্রবন্ধ,শুভাশীস চৌধুরীর ‘বিষাদবেলা’,দিপ্সি দে’র ‘জরায়ুজ বাতি’, লিপিকা চট্টোপাধ্যায়ের ‘অনুভবে তুমি’, মৌসুমি গোয়ালার ‘টিম্বাদা @১০’ ,বিদ্যূৎ হোসেনের ‘মানুষ নির্বাক খরগোশ’, ফাল্গুনী চক্রবর্তীর ‘খুবলেই শিলং’  বইগুলো। সভাপতিত্ব করেন বরিষ্ঠ সাহিত্যিক ঋতেণ চক্রবর্তী।

Releated Posts

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আরও এক অভিযুক্ত গ্রেফতার, কোটি টাকার জালিয়াতির অভিযোগ

আগরতলা, ২০ জুন: সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চলমান তদন্তে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি)…

ByByNews Desk Jun 20, 2026

ছুরিকাঘাতে আহত যুবক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন; অভিযুক্তের খোঁজে পুলিশ

উদয়পুর, ২০ জুন: গোমতী জেলার মন্দির নগর উদয়পুরের মাতাবাড়ি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন কিষান দত্ত নামে এক যুবক।…

ByByNews Desk Jun 20, 2026

সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব এবিভিপি, ২২ জুন জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন

কমলপুর, ২০ জুন: সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এ…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, যোগচর্চায় সচেতনতার বার্তা

আগরতলা, ২০ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলা শহরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top