News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রথের আবহে কল্যাণপুর জুড়ে ধর্মীয় উন্মাদনা পরিলক্ষিত
Image

রথের আবহে কল্যাণপুর জুড়ে ধর্মীয় উন্মাদনা পরিলক্ষিত

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৭ জুলাই: আজ জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা, বিভিন্ন জায়গায় বড় পরিসরের রথের ভিড়ে নজরে পড়ে ছোট ছোট রথও, একই রকমের ছবি খোয়াই জেলার কল্যাণপুর জুড়ে। বরাবরের মতো কল্যাণপুরের দ্বারিকাপুর , পশ্চিম ঘিলাতলি, ঘিলাতলী , দক্ষিণ ঘিলাতলী ইত্যাদি এলাকায় অপেক্ষাকৃত বড় আকারের রথ আয়োজন করা হয়। তবে এর সাথে সাথে কল্যাণপুরের মূল বাজার সহ বিভিন্ন জায়গায় ছোট ছোট রথের পরিক্রমণ প্রমাণ করে আমরা আজও বহন করে চলেছি আমাদের কৃষ্টি এবং সংস্কৃতিকে ভক্তিভরেই।

উল্লেখ্য সনাতনী হিন্দু ধর্মের অন্যতম ধর্মীয় আয়োজন হিসেবে জগন্নাথ দেবের রথযাত্রা সমাদৃত। যুগ যুগ ধরে আমাদের প্রচলিত কৃষ্টি এবং সংস্কৃতির ধারক এবং বাহক হিসেবে এই রথযাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। একইভাবে আজ এই রথ যাত্রা উপলক্ষে দারুন উন্মাদনা তৈরি হয়েছে কল্যাণপুর জুড়ে।

এই উন্মাদনাকে অনেক গুন বাড়িয়ে দিয়েছে ছোট ছোট সেই সকল শিশু-কিশোরেরা যারা প্রমাণ করে আমরা যতটাই আধুনিক হই না কেন, আমরা আজও আমাদের চিরাচরিত ধর্মীয় সংস্কৃতিগত ঐতিহ্যকে এগিয়ে নিয়ে চলার জন্য বদ্ধপরিকর।

এদিকে রথযাত্রা উপলক্ষে কল্যাণপুরের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের উন্মাদনার আবহের মাঝেও স্বস্থির খবর হচ্ছে কোনভাবেই যাতে এই রথকে ঘিরে অনভিপ্রেত ঘটনা না ঘটে, তার জন্য প্রশাসন আগে থেকেই প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করেছে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top