নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৭ জুলাই: প্রদেশ বিজেপির সভাপতির উপস্থিতিতে শান্তিরবাজার বিজেপির কার্যালয়ের শিলান্যাস করা হয় রবিবার।
শান্তিরবাজারে বিগতদিনে স্থায়ীভাবে বিজেপির কার্যালয় ছিলনা। বর্তমান সময়ে সকলের অক্লান্ত পরিশ্রমে শান্তিরবাজারে গড়ে উঠতে চলছে বিজেপির কার্যালয়। এই কার্যালয় নির্মানের জন্য জায়গা নির্ধারন করা থেকে শুরু করে ক্রয় করা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে গেছেন বিজেপির দক্ষিন জেলার কৃষান মোর্চার সভাপতি সত্যব্রত সাহা, প্রদেশ বিজেপির যুব মোর্চার নেতৃত্ব সুমন দেবনাথ, বিধায়ক প্রমোদ রিয়াং সহ অন্যান্যরা।
সকলের অক্লান্ত প্রচেষ্টায় শান্তির বাজারে গড়ে উঠতে চলেছে বিজেপির দলীয় কার্যালয়। রবিবার রথযাত্রার পূন্য তিথিতে আনুষ্ঠানিকভাবে দলীয় কার্যালয়ের শিলান্যাস করা হয়। প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টচার্যের হাত ধরে আজকের এই শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়।
বিজেপির উদ্দ্যোগে আয়োজিত শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্ভোধক প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টচার্য্য, বিধায়ক প্রমোদ রিয়াং, বিজেপির দক্ষিন জেলার কৃষানমোর্চার সভাপতি সত্যব্রত সাহা, প্রদেশ বিজেপির যুব মোর্চার সম্পাদক সুমন দেবনাথ, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ সহ অন্যান্যরা।
শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাজ্যসরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা জনসন্মুখে তুলে ধরেন। বিজেপির উদ্দ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত কর্মীসমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।



















