News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মনু নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ক্ষতিগ্রস্থ এলাকাগুলি পরিদর্শন করলেন মন্ত্রী টিংকু রায়
Image

মনু নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ক্ষতিগ্রস্থ এলাকাগুলি পরিদর্শন করলেন মন্ত্রী টিংকু রায়

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৭ জুলাই: সাম্প্রতিককালে প্রবল বৃষ্টির ফলে কৈলাসহরের মনুনদীর জল বেড়ে যাওয়ায় কৈলাসহরের বিভিন্ন এলাকা মনু নদীর জলের গর্ভে তলিয়ে যাওয়ার উপক্রম হয়ে উঠেছে। বেশ কিছু গ্রামের মানুষের বাড়ি ঘরেও জল জমে যাওয়ায় সেইসব বাড়ি ঘর থেকে মানুষজন স্থানীয় শেল্টার হাউসে আশ্রয় নিয়েছিলো। মনু নদীর জল প্রায় বিপদ সীমার কাছাকাছি হয়ে গিয়েছিলো।

এর ফলে কৈলাসহরের জলাই গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু অঞ্চল মনু নদীর জলে ভাংগন শুরু হয়েছিলো। মনু নদীর জল বেড়ে যাওয়ায় শুধুমাত্র জলাই গ্রাম পঞ্চায়েত নয়, কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েত এবং লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু জায়গায় ভাংগন শুরু হয়ে গিয়েছিলো।

এই খবর চাউর হতেই রাতভর জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসকরা বিভিন্ন এলাকা পরিদর্শন করেছিলো।  এবার সরজমিনে মাঠে নেমে মন্ত্রী টিংকু রায় ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন এবং জলাই গ্রাম পঞ্চায়েত এলাকায় মনু নদীর জলে ভাংগন এলাকা গুলো পরিদর্শন করেন।

পরিদর্শন কালে মন্ত্রী টিংকু রায়ের সাথে ছিলেন ঊনকোটি জেলা পরিসদের সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, কৃষি দপ্তরের ঊনকোটি জেলার আধিকারিক পরাগ রায় চৌধুরী, জলাই গ্রাম পঞ্চায়েতের প্রধান শিল্পী সরকার দেব, গৌরনগর পঞ্চায়েত সমিতির সদস্য নিপেশ দাস সহ আরও অনেকে।

পরিদর্শন শেষে মন্ত্রী টিংকু রায় সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে, সাম্প্রতিককালে কৈলাসহরের পাশাপাশি ধলাই জেলার মনু, ছৈলেংটা, ছামনু ইত্যাদি এলাকাতেও লাগাতার কয়েকদিন প্রচুর বৃষ্টিপাতের ফলে কুমারঘাটের দেও নদী এবং কৈলাসহরের মনু নদীর জল অতিরিক্ত বেড়ে যাওয়ায় কৈলাসহরের জলাই, কাউলিকুড়া সহ বেশ কিছু অঞ্চলে আতংকের পরিবেশ তৈরি হয়ে যায়।

মন্ত্রী জানান যে, আতংকের কিছু নেই, প্রশাসন প্রস্তুত রয়েছে। মনু নদীর ভাংগন আটকানোর জন্য সরকার ইতিমধ্যেই বেশকিছু মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে। আপাতত ভাংগন এলাকা গুলোতে প্রাথমিকভাবে কাজ করা হবে বলেও জানান মন্ত্রী টিংকু রায়। মন্ত্রী সংশ্লিষ্ট এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে দেখা করে তাদের খোঁজ খবর নেওয়ায় এবং মনু নদীর জলে ভাংগন এলাকা গুলো মন্ত্রী নিজে পরিদর্শন করায় গোটা গ্রামের মানুষ মন্ত্রী টিংকু রায়ের উপর সন্তোষ প্রকাশ করেছেন।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top