News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু নাইট গার্ডের
Image

গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু নাইট গার্ডের

আগরতলা, ৬ জুলাই: গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক নাইট গার্ডের। গতকাল রাতে রানীবাজারস্থিত পেট্রোল পাম্পে ঘাতক গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর। পরিবারের সদস্যরা ব্যক্তিকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা দিয়েছেন। এদিকে ওই ঘাতক গাড়ির চালককে আটক করেছে পুলিশ। 

মৃত ব্যক্তির পুত্র জানিয়েছেন, রানীবাজারস্থিত বি.কে পেট্রোল পাম্পে কাজ করতেন তার পিতা জহরলাল দাস (৬৫)। তিনি গত দুই বছর ধরে ওই পেট্রোল পাম্পে কাজ করতেন। গতকাল রাতে ওই পেট্রোল পাম্পের ম্যানেজার পরিবারের সদস্যদের খবর পাঠিয়েছেন তাঁর বাবা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। কিন্তু পরিবারের সদস্যরা গিয়ে দেখতে পান জহরলাল রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।  সাথে সাথে তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা দিয়েছেন। এদিকে ওই ঘাতক গাড়ির চালককে আটক করেছে পুলিশ। 

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top