News Flash

  • Home
  • দেশ
  • লালুকে কটাক্ষ গিরিরাজের, কেন্দ্রীয় মন্ত্রী বললেন তাঁর থেকে দুর্বল কেউ নেই
Image

লালুকে কটাক্ষ গিরিরাজের, কেন্দ্রীয় মন্ত্রী বললেন তাঁর থেকে দুর্বল কেউ নেই

বেগুসরাই, ৬ জুলাই (হি.স.): আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। তিনি বলেছেন, “আমি আগেই বলেছি, লালু যাদবের চেয়ে দুর্বল আর কেউ নেই। কারণ তিনি নিজের পরিবারেই সীমাবদ্ধ। লালুপ্রসাদ যাদবের উচিত নীতীশ কুমারের পা স্পর্শ করা এবং তাঁর ছবির একটি লকেট পরা উচিত, কারণ তিনি (নীতীশ কুমার) ভুল করেছিলেন এবং তাঁদের (আরজেডি) ২০১৫ সালে রাজনৈতিক জীবন দিয়েছিলেন।” উল্লেখ্য, শুক্রবার আরজেডি-প্রতিষ্ঠা দিবসে লালুপ্রসাদ যাদব বলছিলেন, দিল্লিতে মোদীর সরকার খুবই দুর্বল, আগস্টের মধ্যেই পড়ে যেতে পারে। লালুর এই মন্তব্যের প্রেক্ষিতেই শনিবার কটাক্ষ করলেন গিরিরাজ সিং।

এদিকে, উত্তর প্রদেশের হাথরাসে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সফর প্রসঙ্গে গিরিরাজ সিং বলেছেন, রাহুল গান্ধীর হাথরাসে যাওয়া ছিল রাজনৈতিক সফর, অন্য কিছু নয়। যারা তদন্ত করছেন তাঁরা বলেছেন কাউকে রেহাই দেওয়া হবে না।”

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top