News Flash

  • Home
  • প্রধান খবর
  • চেন্নাইয়ে বিএসপি নেতার মৃত্যুতে ব্যথিত স্ট্যালিন, তামিল সরকারকে একহাত মুরুগানের
Image

চেন্নাইয়ে বিএসপি নেতার মৃত্যুতে ব্যথিত স্ট্যালিন, তামিল সরকারকে একহাত মুরুগানের

চেন্নাই, ৬ জুলাই (হি.স.): চেন্নাইয়ে বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র নেতা কে আর্মস্ট্রংয়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। আর্মস্ট্রংয়ের মৃত্যুতে শোকব্যক্ত করে শনিবার সকালে মুখ্যমন্ত্রী স্ট্যালিন সামাজিক মাধ্যমে জানিয়েছেন, “বহুজন সমাজ পার্টির রাজ্য সভাপতি আর্মস্ট্রংয়ের হত্যাকাণ্ড মর্মান্তিক ও গভীরভাবে দুঃখজনক। রাতেই হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করেছে পুলিশ। আমি আর্মস্ট্রংয়ের দল, পরিবার, আত্মীয়স্বজন এবং শোকাহত অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানাতে চাই এবং আমি পুলিশ আধিকারিকদের মামলাটি দ্রুত পরিচালনা করতে এবং আইন অনুযায়ী অপরাধীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছি।”

এদিকে, বিএসপি নেতাকে খুনের ঘটনায় তামিলনাড়ু সরকারকে একহাত নিলেন কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান। তিনি বলেছেন, “তামিলনাড়ুর আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে বাঁচতে পারলেন না ন্যাশনাল পার্টির রাজ্য সভাপতি। ডিএমকে সরকার রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, ১০ দিন আগে বেআইনি মদের জন্য প্রায় ৭০ জন মানুষের মৃত্যু হয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রক নিয়ন্ত্রণ করেন এবং তিনি এতে ব্যর্থ হচ্ছেন। রাহুল গান্ধী হাথরাসে যাচ্ছেন, কিন্তু কল্লাকুরিচি যাননি… রাজনৈতিক নেতাদের খুন করা হচ্ছে, তাদের নিরাপত্তা নেই, রাজ্য কোথায় যাচ্ছে?”

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top