News Flash

  • Home
  • দেশ
  • ৭-দিনের মধ্যেই রেকর্ড, অষ্টম দিনেও নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবেই চলছে অমরনাথ যাত্রা
Image

৭-দিনের মধ্যেই রেকর্ড, অষ্টম দিনেও নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবেই চলছে অমরনাথ যাত্রা

জম্মু, ৬ জুলাই (হি.স.): কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বার্ষিক অমরনাথ যাত্রা নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবেই চলছে। শনিবার অমরনাথ যাত্রার অষ্টম দিনে বিপুল সংখ্যক ভক্তরা পবিত্র শিবলিঙ্গের দর্শন ও পুজো করেছেন। এদিকে, মাত্র ৭-দিনের মধ্যে পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে অমরনাথ যাত্রা। মাত্র ৭-দিনের মধ্যে ১.৩০ লক্ষেরও বেশি পুণ্যার্থী অমরনাথ দর্শন করেছেন।

তীর্থযাত্রীদের যাতে কোনও রকম সমস্যা না হয়, তাই সব ধরনের পরিষেবা পৌঁছে দিতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। শনিবার সকালেই জম্মু ও কাশ্মীরের রামবানে অমরনাথ তীর্থযাত্রীদের সুরক্ষা ও ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য ৪৪ নম্বর জাতীয় সড়কে যানবাহন পরীক্ষা করে ট্র্যাফিক পুলিশ। আবার এদিন সকালেই অমরনাথ তীর্থযাত্রীদের আরেকটি দল পন্থচৌক শ্রীনগর বেস ক্যাম্প থেকে রওনা হয়েছে।

৩,৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত বরফে ঢাকা শিবলিঙ্গের গুহা দর্শনে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তরা ভিড় করেন অমরনাথে, এ বছরও অন্যথা হয়নি। চলতি বছর অমরনাথ যাত্রা শুরু হয়েছে ২৯ জুন থেকে, চলবে আগামী ১৯ আগস্ট পর্যন্ত। প্রতিদিনই সকাল এবং সন্ধ্যায় তীর্থযাত্রীদের জন্য লাইভ টেলিকাস্টের (সরাসরি সম্প্রচার) ব্যবস্থা করা হচ্ছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top