News Flash

  • Home
  • প্রধান খবর
  • তামিলনাড়ুর বিএসপি প্রধানকে বাড়ির সামনে কুপিয়ে খুন, তীব্র নিন্দা মায়াবতীর
Image

তামিলনাড়ুর বিএসপি প্রধানকে বাড়ির সামনে কুপিয়ে খুন, তীব্র নিন্দা মায়াবতীর

চেন্নাই ও লখনউ, ৬ জুলাই (হি.স.): তামিলনাড়ুর বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান কে আর্মস্ট্রংকে চেন্নাইয়ের পেরাম্বুরে তাঁর বাড়ির সামনে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে বাড়ির সামনে দাঁড়িয়ে দলের কয়েক জন কর্মীর সঙ্গে কথা বলছিলেন তিনি। সেই সময়ে বাইকে করে এসে দুষ্কৃতীরা আচমকা হামলা চালায়। মুহূর্তের মধ্যে কয়েক বার কোপ মারা হয় আর্মস্ট্রংয়ের বুকে। তার পরেই সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্তেরা। পরে তাঁর মৃত্যু হয়।

পুলিশ সূত্রের খবর, বাইকে করে ৬ জন দুষ্কৃতী এসেছিল। তাদের কাছে ধারালো অস্ত্র ছিল। আর্মস্ট্রংকে একাধিক বার কুপিয়ে তারা পালিয়ে যায়। দলের কর্মী এবং আর্মস্ট্রংয়ের পরিবারের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে চেন্নাইয়ের রাস্তায় বিএসপির বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারির দাবি জানিয়ে পথে নেমেছেন দলের কর্মী এবং সমর্থকেরা। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে শনিবার সকালে রাজীব গান্ধী সরকারি হাসপাতালের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন বিএসপি-র কর্মী-সমর্থকরা।

আর্মস্ট্রংকে খুনের তীব্র নিন্দা করেছেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। শুক্রবার রাতেই এক্স হ্যান্ডেলে মায়াবতী মন্তব্য করেছেন, “আর্মস্ট্রংকে তাঁর চেন্নাইয়ের বাড়ির বাইরে নৃশংসভাবে হত্যা করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। পেশায় একজন আইনজীবী, তিনি তামিলনাড়ুতে শক্তিশালী দলিত কণ্ঠস্বর হিসেবে পরিচিত ছিলেন। রাজ্য সরকারকে দোষীদের শাস্তি দিতে হবে।”

Releated Posts

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026

রাজৌরিতে এলওসি-র কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণ, জেসিও-সহ আহত ৪ সেনাকর্মী

জম্মু, ১৬ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন এলাকায় মঙ্গলবার একটি দুর্ঘটনাজনিত ল্যান্ডমাইন বিস্ফোরণে…

ByByNews Desk Jun 16, 2026

শুধু অস্থায়ী সদস্যপদ বাড়ানোর প্রস্তাব খারিজ ভারতের, নিরাপত্তা পরিষদ সংস্কার তা হলে ‘ব্যর্থতার কাছাকাছি’ হবে: রাষ্ট্রসংঘে ভারত

রাষ্ট্রসংঘ, ১৬ জুন (আইএএনএস): রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ-এর সংস্কার নিয়ে চলমান আলোচনায় শুধুমাত্র অস্থায়ী সদস্যপদের সংখ্যা বাড়ানোর প্রস্তাবকে কার্যত…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top