News Flash

  • Home
  • দেশ
  • উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস, নৈনিতাল-সহ ৬টি জেলায় লাল সতর্কতা জারি
Image

উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস, নৈনিতাল-সহ ৬টি জেলায় লাল সতর্কতা জারি

দেহরাদূন, ৬ জুলাই (হি.স.): প্রবল বৃষ্টিতে এমনিতেই বেসামাল দেবভূমি উত্তরাখণ্ড। অত্যধিক বর্ষণ ও ভূমিধসের কারণে বন্ধ রয়েছে বহু গুরুত্বপূর্ণ রাস্তা। এমতাবস্থায় উত্তরাখণ্ডে আগামী কিছু দিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। নৈনিতাল-সহ উত্তরাখণ্ডের ৬টি জেলায় ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে। এই ৬টি জেলা হল, নৈনিতাল, বাগেশ্বর, চম্পাবত, আলমোড়া, পিথোরাগড় এবং উধম সিং নগর।

এছাড়াও রাজধানী দেহরাদূন, হরিদ্বার, তেহরি ও পাউরি জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। আইএমডি আরও জানিয়েছে, উত্তরকাশি, চামোলি এবং রুদ্রপ্রয়াগ জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উল্লেখ্য, উত্তরাখণ্ড ছাড়াও জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা-চণ্ডীগড়, রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে আগামী কিছু দিন ভারী বৃষ্টি প্রত্যাশিত।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top