News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য ভিওিক এস.এম কাপের ফাইনালে দক্ষিণ ও পশ্চিম জেলা
Image

রাজ্য ভিওিক এস.এম কাপের ফাইনালে দক্ষিণ ও পশ্চিম জেলা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রাজ্য স্তরীয় সুব্রত মুখার্জি কাপ ফুটবলের বালক বিভাগের খেলায় ফাইনালে দক্ষিণ জেলা খেলবে পশ্চিম জেলার বিরুদ্ধে। বৃহস্পতিবার থেকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে ৬৩ তম রাজ্যভিওিক অনুর্ধ ১৫ বছর বালক বিভাগে  সুব্রত মুখার্জি কাপ ফুটবলের আসর। প্রতিযোগিতায় রাজ্যের ৮ টি জেলা অংশগ্রহণ করে। শুক্রবার প্রতিযোগিতার দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে। আসরের প্রথম সেমিফাইনালে  মুখোমুখি হয় গোমতী জেলার তৈদুবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও পশ্চিম জেলার খুমপুই একাডেমি । ম্যাচে গোমতী জেলার  তৈদু বাড়ি এইচ এস স্কুল কে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইন্যাল খেলার যোগ্যতা অর্জন করে নেয় পশ্চিম জেলার খুমপুই একাডেমি।  ম্যাচে খুমপুই একাডেমির হয়ে জোড়া গোল করে খেলার ৩৩ ও ৫২ মিনিটের মাথায় বিশাল কলই ও ১ টি গোল করে খেলার ৩৭ মিনিটে সঞ্জয় দেববর্মা।

আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় দক্ষিণ জেলা ও ধলাই জেলা। ম্যাচটি ৪-০ গোলের ব্যবধানে জয় লাভ করে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নেয় দক্ষিণ জেলা। ম্যাচে দক্ষিণ জেলার হয়ে জোড়া গোল করে ১৭ ও ২৬ মিনিটে অলভিন এিপুরা। এছাড়াও একটি করে গোল করে গুংসা রিয়াং ও নেও এিপুরা।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top