News Flash

  • Home
  • Uncategorized
  • যারা আগরতলা ছেড়েছেন তাদের ফিরিয়ে আনার দাবী জানাল কংগ্রেস
Image

যারা আগরতলা ছেড়েছেন তাদের ফিরিয়ে আনার দাবী জানাল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগষ্ট৷৷ ২৩ আগষ্ট আগরতলা শহরে আইপিএটির মিছিল ও সভাকে কেন্দ্র করে হিংসাত্মক congressঘটনার জন্য প্রশাসনিক দূর্বলতা ও শাসক দলের দুরভিসন্ধী রয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস৷ প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবী জানিয়েছে কংগ্রেস৷
হিংসাত্মক ঘটনার পর আগরতলা শহর ও শহরতলী সহ গোটা রাজ্যে যে অস্বস্তিকর ও অশান্তির পরিবেশ কায়েম হয়েছে তা দূর করার জন্য বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া হয়েছে৷ কংগ্রেসের ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস নেতা বাপ্ঢু চক্রবর্তী ২৩ আগষ্টের ঘটনার জন্য প্রশাসনকে প্রত্যক্ষভাবে এবং শাসক দলকে পরোক্ষভাবে দায়ী করেছেন৷ তিনি বলেন, আইপিএফটি এর আগেও আগরতলা শহরে মিছিল ও সমাবেশ সংগঠিত করেছে৷ এসব কর্মসূচীর চরিত্র সম্পর্কে রাজ্যবাসী ও প্রশাসন অবগত রয়েছে৷ তা সত্ত্বেও নিরাপত্তা ব্যবস্থা ছিল ঢিলেঢালা৷ ২৩ আগষ্ট আগরতলা শহরে সংগঠিত ঘটনার জন্য প্রত্যক্ষভাবে প্রশাসনের দুর্বলতাকেই দায়ী করেছে কংগ্রেসের ছাত্র যুব সংগঠন৷ সিপিএম পার্টির দুরভিসন্ধীর জন্যই ঘটনা সংগঠিত হয়েছে বলেও নেতৃবৃন্দ মন্তব্য করেছেন৷ প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবী জানানো হয়েছে৷
আতঙ্কে যেসব ছাত্রছাত্রী, সরকারী কর্মচারীসহ অন্যান্য অংশের মানুষজন আগরতলা শহর ছেড়ে গ্রাম পাহাড়ে চলে গিয়েছেন তাদেরকে পুনরায় ফিরিয়ে আনার জন্য কংগ্রেসের ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের কাছে দাবী জানানো হয়েছে৷ সংগঠনগুলির পক্ষ থেকে বলা হয়েছে, সকলেই শান্তিপ্রীয় ভাবে আমরা বসবাস করতে চাই৷ ছাত্রছাত্রীরা যাতে শহরে ফিরে আসে সেজন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top