News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষক বদলির প্রতিবাদে আহত ছাত্রীকে দেখতে জিবি হাসপাতালে গেলেন এনএসইউআই-এর নেতৃত্বরা
Image

শিক্ষক বদলির প্রতিবাদে আহত ছাত্রীকে দেখতে জিবি হাসপাতালে গেলেন এনএসইউআই-এর নেতৃত্বরা

আগরতলা, ৫ জুলাই: শিক্ষক বদলির প্রতিবাদ করতে গিয়ে আনন্দবাজার জীবন ত্রিপুরা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির ও স্থানীয় শাসক দলীয় নেতৃত্বদের রোষানলে পড়তে হয়েছিল স্কুল পড়ুয়াদের। ওই ঘটনায় আক্রান্তদের মধ্যে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন জনৈক স্কুল ছাত্রী। আজ এনএসইউআই-এর নেতৃত্বরা ছাত্রীকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন। অসুস্থ ছাত্রীর পরিবারের সদস্যদের সাথে কথাবার্তা বলেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের জনৈক কর্মী জানিয়েছেন, শিক্ষক বদলির প্রতিবাদে করতে গিয়ে আনন্দবাজার জীবন ত্রিপুরা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের একাধিক ছাত্রীর উপর আক্রমন করেছেন এসএমসি কমিটির ও স্থানীয় শাসক দলীয় নেতৃত্বরা। তাতে গুরুতর আহত হয়েছেন ছাত্রী মৌটুসী দাস। তাই আজ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মনের আদেশে হাসাপাতালে গিয়েছেন।

শিক্ষা মানুষের মৌলিক অধিকার। কিন্তু ত্রিপুরার বিজেপির শাসনকালে শিক্ষা ব্যবস্হাকে ক্রমশ সংকুচিত করা চেষ্টা চলছে। ইতিমধ্যে রাজ্যের একাধিক স্কুল বন্ধ করে দেওয়া হবে। তাছাড়া, রাজ্যের প্রত্যেক স্কুল শিক্ষক স্বল্পতায় ভুগছে। তাই ত্রিপুরা শিক্ষা মন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার নিকট আবেদন জানিয়েছেন অতিসত্বর ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করা হোক।

Releated Posts

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top