News Flash

  • Home
  • দেশ
  • বিধানসভায় শুরু বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠক, যোগদান একাধিক মন্ত্রীর
Image

বিধানসভায় শুরু বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠক, যোগদান একাধিক মন্ত্রীর

কলকাতা, ৫ জুলাই (হি.স.) : শুরু হল রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন। শুক্রবার বিধানসভায় বিজনেস অ্যাডভাইসারি অর্থাৎ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু হয়। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে চলে এই বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, শোভনদেব বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, শশী পাঁজা, মলয় ঘটক-সহ একাধিক মন্ত্রী। এখানে আলোচনা করা হবে দুই নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ নিয়েও।

বিধানসভার বিভিন্ন কমিটির এক্সটেনশন নিয়ে আলোচনা করতেই এই বিশেষ অধিবেশন ডেকেছেন স্পিকার। সূত্রের খবর, এই বিশেষ অধিবেশনেই বরানগর ও ভগবানগোলার নবনির্বাচিত দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করাতে পারেন স্পিকার। গত ৪ জুন জয়ী হয়েছিলেন তৃণমূলের সায়ন্তিকা ও রেয়াত। রাজভবনের টালবাহানায় এক মাস অতিক্রান্ত হলেও বিধায়ক পদে এখনও তাঁদের শপথ নেওয়া হয়নি।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top