News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খেলার ছলে বিদ্যুতের খুঁটিতে উঠতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গুরুতর আহত শিশু
Image

খেলার ছলে বিদ্যুতের খুঁটিতে উঠতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গুরুতর আহত শিশু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই: খেলার ছলে বিদ্যুতের খুঁটিতে উঠতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গুরুতর আহত এক শিশু। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মেখলিপাড়া এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিন কার মতো মেখলি পাড়া চা বাগানের শ্রমিকের শিশু রূপক সবর(১১) সকালে অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে বেরিয়ে যায়। তখনই এলাকার একটি বিদ্যুতের খুঁটিতে খেলার ছলে উঠতে চায় সে। বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত অবস্থায় মাটিতে ছিটকে পড়ে। ঘটনার পরই তড়িঘড়ি পরিবারের সদস্যরা ছুটে এসে শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশু। তার শরীরের অধিকাংশ অংশ ঝলসে গেছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top