News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাম ছাত্র সংগঠনের মিছিলে যুব মোর্চার বিরুদ্ধে বিশৃংখলা তৈরির অভিযোগ
Image

বাম ছাত্র সংগঠনের মিছিলে যুব মোর্চার বিরুদ্ধে বিশৃংখলা তৈরির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই: নিট ও নেট পরীক্ষার কেলেঙ্কারির প্রতিবাদে এস এফ আই এবং টিএসইউ এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার রাজধানী আগরতলায় প্রতিবাদ কর্মসূচি সংঘটিত করা হয়েছে। বাম ছাত্র সংগঠনের নেতৃত্বরা যখন রাজপথে বিক্ষোভ মিছিল নিয়ে অগ্রসর হচ্ছিলেন তখন শাসক দলের যুব মোর্চার জনৈক নেতা বাম ছাত্র সংগঠনের কর্মীদের উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ তুলেছেন বাম নেতৃত্বরা।

বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে গোটা বিষয় নিয়ে এসএফআইয়ের রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন, বাম ছাত্র সংগঠনের নেতৃত্বরা যখন মিছিল নিয়ে এগোচ্ছিলেন তখন যুব মোর্চার জনৈক নেতা কর্মীদের উদ্দেশ্যে উস্কানিমূলক আচরণ করেছেন। পাশাপাশি সম্পূর্ণ অগণতান্ত্রিক পরিস্থিতির সৃষ্টি করেছেন। যার ফলে বিক্ষোভ মিছিলে ঝামেলার সৃষ্টি হয়। পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের সঙ্গে বাম ছাত্র নেতৃত্বদের কিছুটা ধস্তাধস্তিও হয়। এই ঘটনায় শাসকদলের যুব মোর্চার নেতৃত্বের এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন বাম ছাত্র সংগঠন।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top