News Flash

  • Home
  • প্রধান খবর
  • অনন্ত-রাধিকার মামেরু অনুষ্ঠানে চাঁদের হাট অ্যান্টিলিয়াতে
Image

অনন্ত-রাধিকার মামেরু অনুষ্ঠানে চাঁদের হাট অ্যান্টিলিয়াতে

মুম্বই, ৪ জুলাই (হি. স.): মামেরু অনুষ্ঠান উপলক্ষে সেজে উঠলো মুকেশ এবং নীতা আম্বানির ‘অ্যান্টিলিয়া। বুধবার রাতে লাল, গোলাপি, কমলা নানা ফুলে সাজানো হয় আম্বানিদের অট্টালিকা। বিয়ের ৯ দিন আগে অনুষ্ঠিত হল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের মামেরু অনুষ্ঠান। বুধবার রাতে ‘অ্যান্টিলিয়া’তে বসেছিল সেই অনুষ্ঠানের আসর। এদিন গান, নাচ, খাওয়া-দাওয়ায় মেতেছিলেন আম্বানিদের অতিথিরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আম্বানিদের এই অনুষ্ঠানের ছবি। ছিলেন আম্বানিদের বড় ছেলে আকাশ এবং বউমা শ্লোকা মেহতা। হাজির ছিলেন মুকেশ–নীতার মেয়ে ঈশা আম্বানি ও জামাই আনন্দ পিরামলও।

উল্লেখ্য, মামেরুর আসরে সকলের নজর কাড়েন হবু দম্পতি অনন্ত এবং রাধিকা। অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির ছিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়া। এ ছাড়া এসেছিলেন মানুষী চিল্লর। এ দিন নিজেকে গোলাপি এবং গেরুয়া লেহেঙ্গায় সাজিয়েছিলেন আম্বানিদের হবু বউমা রাধিকা। হবু স্ত্রীর সঙ্গে রং মিলিয়ে গেরুয়া পোশাকে ধরা দেন অনন্ত–ও। থিমের সঙ্গে রঙ মিলিয়ে পোশাক পরেছিলেন বাকিরাও। প্রাক-বিবাহ আচারানুষ্ঠানে হাজির ছিলেন অনিল আম্বানি এবং টিনা আম্বানিও।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top