News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির কৈলাশ এলাকায় বাড়িতে আগুন, দমকলের তৎপরতায় এল আয়ত্তে
Image

দিল্লির কৈলাশ এলাকায় বাড়িতে আগুন, দমকলের তৎপরতায় এল আয়ত্তে

নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.): রাজধানী দিল্লির কৈলাশ এলাকায় আগুন লাগল একটি বাড়িতে। বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ কৈলাশ এলাকার পূর্বে একটি বাড়িতে আগুন লাগে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ওই বাড়ি থেকে ধোঁয়া বেরোতে থাকে। গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।

অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ৮টি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। দমকল জানিয়েছেন, বহুতলের ৩ ও ৪-তলায় আগুন লেগেছে বলে জানা যায়। নিরাপদে উদ্ধার করা হয়েছে একজন মহিলাকে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top