News Flash

  • Home
  • খেলা
  • ইউরো চ্যাম্পিয়নশিপ : শেষ আটে কে, কার মুখোমুখি
Image

ইউরো চ্যাম্পিয়নশিপ : শেষ আটে কে, কার মুখোমুখি

কলকাতা, ৩ জুলাই (হি.স.): চূড়ান্ত হয়ে গেছে শেষ আটের লাইনআপ। নকআউট পর্বের দ্বিতীয় ধাপে উঠেছে সুইজারল্যান্ড, জার্মানি, ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস ও তুরস্ক। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শুক্রবার মুখোমুখি হবে জার্মানি ও স্পেন। স্টুটগার্টে ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত ৯.৩০-এ। শেষ ষোলোয় ডেনমার্ককে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক জার্মানি। অন্যদিকে, স্পেন শেষ ষোলোয় জর্জিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে।

শুক্রবার শেষ আটের আরেক ম্যাচে লড়বে পর্তুগাল ও ফ্রান্স। হামবুর্গে ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত ১২.৩০–এ। দুবারের ইউরো জয়ী ফ্রান্স শেষ ষোলোয় ১-০ গোলে হারায় বেলজিয়ামকে, স্লোভেনিয়ার বিপক্ষে টাইব্রেকারে জেতে ২০১৬ সালের চ্যাম্পিয়ন পর্তুগাল। আগামী শনিবার তৃতীয় কোয়ার্টার-ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে গতবারের রানার্সআপ ইংল্যান্ড। ডুসেলডর্ফ ভারতীয় সময় রাত ৯.৩০এ শুরু হবে ম্যাচটি।

শেষ ষোলোয় ম্যাচে স্লোভাকিয়াকে ২-১ গোলে হারায় ইংল্যান্ড। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন ইতালিকে ২-০ গোলে হারিয়ে দেয় সুইসরা। শনিবার শেষ কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ তুরস্ক। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত ১২.৩০-এ। রোমানিয়াকে ৩-০ গোলে উড়িয়ে শেষ আটে ওঠে ডাচরা, অস্ট্রিয়াকে ২-১ গোলে হারায় তুরস্ক।

এক নজরে কোয়ার্টার-ফাইনালের লাইনআপ:

**স্পেন-জার্মানি

**পর্তুগাল-ফ্রান্স

**ইংল্যান্ড-সুইজারল্যান্ড

**নেদারল্যান্ডস-তুরস্ক

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top