News Flash

  • Home
  • দিনের খবর
  • হাথরাসের ঘটনায় উঠল সিবিআই তদন্তের দাবি, এলাহাবাদ হাইকোর্টে জনস্বার্থ মামলা
Image

হাথরাসের ঘটনায় উঠল সিবিআই তদন্তের দাবি, এলাহাবাদ হাইকোর্টে জনস্বার্থ মামলা

হাথরাস, ৩ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের হাথরাসে পদপিষ্ট হয়ে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর ঘটনায় উঠল সিবিআই তদন্তের দাবি। এই দাবি জানিয়েছেন আইনজীবী গৌরব দ্বিবেদী। এই মর্মে এলাহাবাদ হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের করেছেন তিনি। হাথরাসে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চেয়েছেন আইনজীবী গৌরব দ্বিবেদী।

উল্লেখ্য, হাথরাসে এক ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১১৬। বহু মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার অধীনে একাধিক ধারায় এফআইআর রুজু করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ১১০, ১২৬(২), ২২৩ ও ২৩৮ নম্বর ধারার অধীনে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। দেবপ্রকাশ মধুকর যাকে ‘মুখ্য সেবাদার’ বলে উল্লেখ করা হয়েছে এবং ধর্মীয় অনুষ্ঠানের অন্যান্য আয়োজকদের বিরুদ্ধে এই এফআইআর দায়ের করা হয়েছে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top