News Flash

  • Home
  • দিনের খবর
  • সুষ্ঠুভাবেই চলছে অমরনাথ যাত্রা, পুণ্যার্থীদের সব ধরনের সহায়তা প্রশাসনের

সুষ্ঠুভাবেই চলছে অমরনাথ যাত্রা, পুণ্যার্থীদের সব ধরনের সহায়তা প্রশাসনের

জম্মু, ৩ জুলাই (হি.স.): কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বার্ষিক অমরনাথ যাত্রা সুষ্ঠুভাবে চলেছে। বুধবার অমরনাথ যাত্রার পঞ্চম দিনে বিপুল সংখ্যক পুণ্যার্থী পবিত্র গুহা দর্শন করেছেন। তীর্থযাত্রীদের যাতে কোনও রকম সমস্যা না হয়, তাই সব ধরনের পরিষেবা পৌঁছে দিতে প্রশাসন তৎপর রয়েছে। যাত্রাপথে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী।

চলতি বছর অমরনাথ যাত্রা শুরু হয়েছে ২৯ জুন থেকে, চলবে আগামী ১৯ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় তীর্থযাত্রীদের জন্য লাইভ টেলিকাস্টের (সরাসরি সম্প্রচার) ব্যবস্থা করা হচ্ছে। ৩,৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত বরফে ঢাকা শিবলিঙ্গের গুহা দর্শনে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তরা ভিড় করেন অমরনাথে। এ বছরও অন্যথা হয়নি, ৫২ দিন ধরে পুণ্যার্থীরা অমরনাথ দর্শন করতে পারবেন। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের পহেলগাঁও থেকে ৪৮ কিমি এবং মধ্য কাশ্মীরের গান্ডেরওয়ালের বালতাল থেকে ১৪ কিমি হেঁটে পৌঁছাতে হয় অমরনাথে। দুর্গম ও বিপদসঙ্কুল পথ হলেও মহাদেবের টানে বয়স নির্বিশেষে ভক্তদের সমাগম হয় এই পুণ্যস্থানে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top