News Flash

  • Home
  • দেশ
  • দিল্লিতে অত্যধিক বৃষ্টির পূর্বাভাস, ভারী বর্ষণের সতর্কতা দেশের উত্তর-পূর্বাঞ্চলেও
Image

দিল্লিতে অত্যধিক বৃষ্টির পূর্বাভাস, ভারী বর্ষণের সতর্কতা দেশের উত্তর-পূর্বাঞ্চলেও

নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.): দেশের সর্বত্রই পৌঁছে গিয়েছে বর্ষা, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে কোথাও ভারী, আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি বৃষ্টিতে ভাসছে, বৃষ্টিতে দুর্বিষহ অবস্থা রাজধানী দিল্লি-সহ দেশের অন্যান্য রাজ্যেও। এমতাবস্থায় ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, হরিয়ানা, চন্ডীগড় ও দিল্লিতে আপাতত বৃষ্টিপাত চলবে। পূর্ব ও পশ্চিম উত্তর প্রদেশে আগামী ৬ জুলাই পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

অসম ও মেঘালয়-সহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে এমনিতেই বৃষ্টি হচ্ছে। আইএমডি জানিয়েছে, অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা ও মিজোরামে আগামী কিছু দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ৫ ও ৬ জুলাই ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে কর্ণাটক উপকূলে। গুজরাট এবং মহারাষ্ট্রেও বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টি অব্যাহত থাকবে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top