News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তার বেহাল দশা, সারাইয়ের দাবি এলাকাবাসীর
Image

রাস্তার বেহাল দশা, সারাইয়ের দাবি এলাকাবাসীর

কল্যাণপুর, ৩ জুলাই: খোয়াই থেকে ভায়া কল্যাণপুর তেলিয়ামুড়া হয়ে নুতন জাতীয় সড়ক হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে এই রাস্তার কাজ অধরাই থেকে গেছে।  এদিকে কল্যাণপুর সহ এই রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। উঠে গেছে রাস্তার পিচ। বহু পুরোনো রাস্তার কংকালসার ছবি ফুটে উঠছে। অথচ স্থানীয় পূর্ত দপ্তরের কিছুই এক্ষেত্রে করার নেই।

কারণ জাতীয় সড়ক এন এইচ ২০৮  ঘোষিত হবার পর এই রাস্তা আর রাজ্য পূর্ত দপ্তরের হাতে নেই। এটা এখন কেন্দ্রীয় নির্মাণ সংস্থার হাতে। রাস্তাটি পুন:নির্মাণ সহ রাস্তা সারাই এর কাজ ও তারাই করে।

মূলত এই কাজের বরাত রয়েছে  নির্মাণ সংস্থা এনএইচআইডিসিএল- এর হাতে। এই নির্মাণ সংস্থা রাস্তার মেরামতে কোনো উদ্যোগই গ্রহন করছে না। ফলে স্থানীয় জনগন রাস্তায় বেহাল দশায় ক্ষোভে ফুঁসছে।

এই বিষয়ে  কল্যাণপুর পূর্ত দপ্তরের এসডিও সুমন দাস জানান কেন্দ্রীয় নির্মাণকারী সংস্থা রাজ্য পূর্ত দপ্তরের সাথে সরকারীভাবে কোন যোগাযোগ করে না। তারা তাঁদের নিজস্বভাবে কাজ করে। জানা গেছে কিছু দিন পূর্বে অমর কলোনি এলাকায় সারাই এর কাজ করেছে এই কেন্দ্রীয় পথ নির্মাণ সংস্থা। এখন দাবি উঠেছে সারা কল্যাণপুর জুড়ে যে সমস্ত জায়গায় রাস্তা ভেঙে গেছে সেই জায়গা গুলো সারাই করার।

এদিকে স্থানীয়দের দাবি এই জাতীয় সড়ক খোয়াই থেকে কল্যাণপুর তেলিয়ামুড়া হয়ে অমরপুর, উদয়পুর যাবে। কিন্তু দীর্ঘ এই পথ নির্মাণ এর কাজ অবিলম্বে শুরু করুক এই সংস্থা। 

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top