News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যাচার এবং ভিত্তিহীন বক্তব্যের অভিযোগ বিজেপির
Image

রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যাচার এবং ভিত্তিহীন বক্তব্যের অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই:
রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যাচার এবং ভিত্তিহীন বক্তব্যের অভিযোগ করলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য। সোমবার সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বক্তব্য ঘিরে তার বিরুদ্ধে মিথ্যাচার এবং ভিত্তিহীন কথাবার্তা বলার অভিযোগ এনে এবার সরব হল প্রদেশ বিজেপি।

মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য বলেন, রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়ে যেভাবে কথা বলেছেন তাতে সংসদীয় মর্যাদা বিনষ্ট হয়েছে। হিন্দুদের বিরুদ্ধে তার বক্তব্যে চরম অপমান প্রকাশ পেয়েছে বলে অভিযোগ করেন প্রদেশ সভাপতি। এছাড়াও তিনি কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্বদের রাহুল গান্ধীকে সংসদীয় মর্যাদা রক্ষার বিষয় শিক্ষা প্রদান করার জন্য বলেন।

প্রদেশ সভাপতি আরো বলেন, ২০০৪ সালে রাহুল গান্ধীর কোনো সাংবিধানিক পদ ছিল না। তখন তিনি এ ধরনের কথাবার্তা বলতেন সেটা মেনে নেওয়া যেত। কিন্তু বর্তমানে তিনি একটি সাংবিধানিক পদে থেকে এ ধরনের আচরণ করছেন তা কোনভাবেই মানানসই নয়। ভারতবাসী এই বিষয়টিকে ভালো নজরে দেখছে না।

তিনি আরো বলেন, হিন্দুদের এভাবে অপমান করা কংগ্রেসের নতুন বিষয় নয়। এ ধরনের প্রমাণ পূর্বেও রয়েছে। ২০১০ সালে কংগ্রেস সরকারের তৎকালীন গৃহ মন্ত্রী পি চিদাম্বরম হিন্দুদের সন্ত্রাসবাদী বলেছিলেন। ২০১৩ সালে প্রাক্তন গৃহ মন্ত্রী সুশীল কুমার সিন্দে একইভাবে হিন্দুদের সন্ত্রাসবাদী বলে অপমান করেছেন। ২০২১ সালে রাহুল গান্ধী বলেছিলেন হিন্দুত্ববাদীদের দেশ থেকে বের করে দেওয়া উচিত।

এছাড়াও এদিন সংসদে অগ্নিবীরদের সম্পর্কে রাহুল গান্ধী বলেছেন অগ্নিবীরেরা শহীদ হলে তাদের কোন ক্ষতিপূরণ সরকার দেয় না। কিন্তু এটি চরম মিথ্যে কথা। কিন্তু সেখানেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাহুল গান্ধীর বক্তব্যকে খন্ডন করে সত্য উন্মোচন করে জানিয়েছেন অগ্নিবীর প্রকল্পে বীর শহীদদের এক কোটি টাকা করে সহায়তা দেওয়া হয়।

সংসদে দাঁড়িয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্রদেশ বিজেপি দল। 

ReplyReply to allForwardAdd reaction

Releated Posts

বর্ডার গোলচক্কর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অটোচালকের ঘর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: বৃহস্পতিবার দুপুরে রাজধানী আগরতলার বর্ডার গোলচক্কর সংলগ্ন শ্রী দুর্গাপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সম্পূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 10, 2026

সীমান্ত বাণিজ্য সহজ করতে বিলোনিয়ায় বিশেষ কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ সেপ্টেম্বর: সীমান্ত বাণিজ্যকে আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে বিলোনিয়া সার্কিট হাউসে আজ…

ByByReshmi Debnath Sep 10, 2026

ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে সেতুবন্ধন গড়ে তুলে জনজাতি অংশের মানুষের কল্যাণ ও উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: সংগ্রঙমা পূজার রজতজয়ন্তী ব্রু রিয়াং সম্প্রদায়ের অটুট বিশ্বাস, স্বতন্ত্র পরিচয় ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ই – রিক্সা ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অন্তঃসত্ত্বা

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ই – রিক্সা  ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা।…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top