News Flash

  • Home
  • খেলা
  • কলকাতা ফুটবল লিগ: ভবানীপুরের কাছে আটকে গেল মোহনবাগান
Image

কলকাতা ফুটবল লিগ: ভবানীপুরের কাছে আটকে গেল মোহনবাগান

কলকাতা, ২ জুলাই (হি. স.):কলকাতা লিগে শুরুটা ভালো হলো না মোহনবাগানের। প্রথম ম্যাচেই ভবানীপুরের কাছে হোঁচট খেলো সবুজ-মেরুন। নব্বই মিনিটের শেষে খেলার স্কোরলাইন মোহনবাগান ১ ভবানীপুর ১।

মোহনবাগান নয় ,ম্যাচে নজর কাড়ল ভবানীপুর। তবে শিবাজিতের ফ্রিকিক থেকে মোহনবাগান প্রথমে এগিয়ে যাওয়ার পরে ভবানীপুরের হয়ে সমতা ফেরান জিতেন মুর্মু। ভাগ্য সহায় থাকলে এদিন জিতেন মুর্মু একাই হ্যাটট্রিক করতে পারতেন। এতেই পরিষ্কার ম্যাচে ভবানীপুরের কতটা দাপট ছিল। কোনওরকমে এক পয়েন্ট সংগ্রহ করল মোহনবাগান। শেষ পাঁচ মিনিট ছাড়া মোহনবাগান ভবানীপুরের সঙ্গে এঁটে উঠতে পারেনি। ম্যাচে প্রায় প্রতিটি বিভাগেই মোহনবাগানের উপরে প্রাধান্য দেখিয়েছে ভবানীপুর।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top