News Flash

  • Home
  • দিনের খবর
  • মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
Image

মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ২ জুলাই (হি. স.): উত্তরের পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ওডিশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে নিম্নচাপ রয়েছে। একই সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। সবমিলিয়ে এবার বৃষ্টিতে ভিজবে গোটা রাজ্য। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জেলায় জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায়। অধিক বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলিতে। জারি হয়েছে সতর্কতা।

Releated Posts

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে সোমবার মহারাষ্ট্রের সমস্ত জেলা…

ByByNews Desk Sep 28, 2026

জেড-প্লাস নিরাপত্তা ফেরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন…

ByByNews Desk Sep 28, 2026

কলকাতায় দুর্গাপুজোর ক্লাবে হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি বিশিষ্ট দুর্গাপুজো কমিটির ক্লাবে দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top