News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যালয় একত্রীকরণের প্রতিবাদে বামেদের বিক্ষোভ পানিসাগরে
Image

বিদ্যালয় একত্রীকরণের প্রতিবাদে বামেদের বিক্ষোভ পানিসাগরে

নিজস্ব প্রতিনিধি, পানিসাগর, ১ জুলাই: উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে সিপিআইএমের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও পথসভা সংগঠিত করা হয়েছে। স্কুল একত্রিকরণের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ সহ অন্যান্য বেশ কয়েকটি জনস্বার্থ সংশ্লিষ্ট দাবির ভিত্তিতেই এই প্রতিবাদ মিছিল ও পথসভা সংগঠিত করা হয়। সপ্তাহব্যাপী আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে পানিসাগর মহকুমা সদরে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি শুরু হয় বিকাল সাড়ে চারটায়। 

মিছিল শেষে নেতাজী মুর্তির পাদদেশে হয় পথসভা। মিছিলে সামিল ছিলেন সিপিআইএম নেতৃত্ব অজিত দাস সুকেশ নাথ, সুভেন্দু দাস শীতল দাস  অবনী দে,বাবুজয় রিয়াং, সুরানন্দ নাথ, মীনানাথ চৌধুরী,  কৃষিরুং রিয়াং প্রীতি বালা নাথ সহ নেতৃত্বরা।

সভায় সভাপতিত্ব করেন সিপিআইএম উত্তর জেলা কমিটির সদস্য সুকেশ নাথ । সভায় আলোচনা করেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা জেলা কমিটির সম্পাদক অমিতাভ দত্ত, পানিসাগর মহকুমা কমিটির সম্পাদক অজিত দাস, জেলা কমিটির সদস্য শীতল দাস। নেতৃবৃন্দ আলোচনায় অভিযোগ করে বলেন, মোদি সরকার কমজোর হতেই একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসছে। বিজেপি গত লোকসভা নির্বাচনে দশটি রাজ্য একটি আসন পায়নি।

নির্বাচনে ইডি সিবিআই ইলেকশন কমিশনের নগ্ন পক্ষপাতিত্বে এই সরকার ক্ষমতায় এসেছে। উত্তর ত্রিপুরা সহ সমগ্র রাজ্যে অসংখ্য স্কুল বন্ধ করে দেওয়ার প্রতিবাদ সহ পানিসাগর মহকুমায় ২৬ টার মত স্কুল বন্ধ করার প্রতিবাদ করা হয়। বিদ্যাজ্যোতি স্কুল গুলোর শিক্ষা ব্যবস্থা বেহাল অবস্থায় রয়েছে।  ডাবল ইঞ্জিন এর সরকারের আমলে মানুষ সব ধরনের মৌলিক পরিষেবায় বিপর্যস্ত, সমগ্র মহকুমা জুড়ে বেহাল রাস্তাঘাট মানুষের হাতে কাজ নেই, কর্মসংস্থান বন্ধ, পানিসাগর নগর পঞ্চায়েতের পরিষেবা তলানিতে। এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নেতৃত্বরা।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top