News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্য সরকার গত ৬ বছরে জনগণের উপর বাড়তি কোনও করের বোঝা আরোপ করেনি: অর্থমন্ত্রী
Image

রাজ্য সরকার গত ৬ বছরে জনগণের উপর বাড়তি কোনও করের বোঝা আরোপ করেনি: অর্থমন্ত্রী

আগরতলা, ১ জুলাই: বর্তমান রাজ্য সরকার গত ৬ বছরে জনগণের উপর বাড়তি কোনও করের বোঝা আরোপ করেনি। তারপরেও ২০২২-২৩ অর্থবছরে বিভিন্ন কর খাতে রাজ্যে প্রায় ৩ হাজার কোটি টাকার বেশি কর আদায় হয়েছে। কর প্রদানকারী জনগণের সঙ্গে সরকার একত্রিত হয়ে কাজ করার ফলেই এই খাতে রাজ্যের আয় দিন দিন বাড়ছে। আজ প্রজ্ঞাভবনে ৮ম জিএসটি (পণ্য ও পরিষেবা কর) দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়। অনুষ্ঠানে গত অর্থবছরে যেসকল ব্যবসায়িক প্রতিষ্ঠান সবচেয়ে বেশি কর প্রদান করেছে তাদের সংবর্ধনা দেওয়া হয়। অর্থমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ তাদের হাতে স্মারক উপহার তুলে দেন। এছাড়াও ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে যেসকল এজেন্টের জমাকৃত অর্থের পরিমাণ বেশি ছিল তাদেরকেও অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে হালহুলির ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের এক এজেন্টের পুত্র শুভ্রজিৎ চৌধুরীকে এবছরের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের দ্বাদশ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করার জন্য সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় আরও বলেন, যে কোনও স্থানের উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা মুখ্য ভূমিকা পালন করে থাকে। ২০১৪ সালের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় প্রভূত উন্নতি সাধিত হয়েছে।

রাজ্যে বর্তমানে ১৯টি রেল চলাচলের পাশাপাশি বিমান পরিষেবারও যথেষ্ট উন্নতি হয়েছে। অচিরেই বাংলাদেশের মধ্য দিয়ে অতি অল্প সময়ে মৈত্রী সেতুর মাধ্যমে চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে পণ্য আদান প্রদান শুরু হবে। তারফলে এই রাজ্যের উন্নয়ন আরও কয়েক কদম এগিয়ে যাবে। অনুষ্ঠানে আলোচনায় অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায় বলেন, ২০২২- ২৩ অর্থবছরে রাজ্যে জিএসটি খাতে আয় হয়েছে প্রায় ১ হাজার ৮৯৯ কোটি টাকা। তিনি আশা প্রকাশ করেন আগামী পাঁচ বছরে এই খাতে কর আদায় আরও ১৫ শতাংশ বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজিএসটির কমিশনার টি ভি রবি, অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব আকিঞ্চন সরকার প্রমুখ। পণ্য ও পরিষেবা কর দিবস উদযাপন অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তের কর প্রদানকারী ও ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের এজেন্টগণ উপস্থিত ছিলেন।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top