News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জরুরী অবস্থার সময় গণতন্ত্র ও সাধারণ মানুষের মৌলিক অধিকারের উপর আঘাত আনা হয়েছিল: মুখ্যমন্ত্রী
Image

জরুরী অবস্থার সময় গণতন্ত্র ও সাধারণ মানুষের মৌলিক অধিকারের উপর আঘাত আনা হয়েছিল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ জুলাই : দেশে জরুরী অবস্থার সময় গণতন্ত্র ও সাধারণ মানুষের মৌলিক অধিকারের উপর আঘাত আনা হয়েছিল। ১৯৭৫ সালের ২৫ জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার সারা দেশে যে জরুরী অবস্থা জারি করেছিল তাতে দেশের গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছিল। জরুরী অবস্থার সময়ে দেশের সংবিধানকে সম্পূর্ণভাবে বদলে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল। ফলে দেশের গৌরবময় সংবিধান ও আইনি ব্যবস্থা সম্পূর্ণ বিপন্ন হয়ে পড়েছিল। আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির অডিটরিয়ামে ‘ভারতের সংবিধানে জরুরী বিধানের অতীত ও সম্ভাবনা’র উপর আলোচনাসভার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা বলেন। রাজ্যের জাতীয় আইন বিশ্ববিদ্যালয় এই আলোচনাসভার আয়োজন করে।

আলোচনাসভায় মুখ্যমন্ত্রী আরও বলেন, ১৯৭৫ সালে জরুরী অবস্থা জারি হওয়ার ফলে দেশের গণতান্ত্রিক কাঠামো ও নাগরিক অধিকারগুলোর উপর গভীর প্রভাব পড়েছিল। তৎকালীন কেন্দ্রীয় সরকার শাসন ক্ষমতা ধরে রাখার লক্ষ্যে দেশের সমস্ত গণতান্ত্রিক মূল্যবোধকে অস্বীকার করেছিল। তিনি বলেন, জরুরী অবস্থার সময় বিরোধী দলের শীর্ষনেতা সহ বহু নেতা ও কর্মীদের বিনা বিচারে মিথ্যা মামলায় জেলবন্দি করে রেখেছিল তৎকালীন সরকার। মুখ্যমন্ত্রী বলেন, সংবাদমাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। কিন্তু জরুরী অবস্থার সময় সংবাদমাধ্যমের উপরও কঠোর নিয়ন্ত্রন আরোপ করা হয়েছিল। এরফলে বিরোধী দল সহ জনগণের স্বাধীন মতামত প্রচারের পথও বন্ধ হয়ে গিয়েছিল।

আলোচনাসভায় স্বাগত বক্তব্যে জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যোগেশ প্রতাপ সিং ভারতের সংবিধানের জরুরী বিধানের বিভিন্ন বিষয় তুলে ধরেন। অনুষ্ঠানে মুখ্যসচিব জে কে সিনহা, মুখ্যমন্ত্রীর সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, শিক্ষা দপ্তরের সচিব রাভাল হেমেন্দ্র কুমার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীয় আইন বিশ্ব বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ভারতের সংবিধান সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ক্যুইজের আয়োজন করা হয়।

Releated Posts

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের…

ByByReshmi Debnath Aug 2, 2026

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top