News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভারী বর্ষণ, ত্রিপুরায় তিন জেলায় হলুদ সর্তকতা জারি, বিভিন্ন প্রান্ত বিপর্যস্ত
Image

ভারী বর্ষণ, ত্রিপুরায় তিন জেলায় হলুদ সর্তকতা জারি, বিভিন্ন প্রান্ত বিপর্যস্ত

আগরতলা, ১ জুলাই : গত চারদিন ধরে ত্রিপুরায় টানা বৃষ্টিপাত হচ্ছে। ফলে, অবিরাম বর্ষণে অমরপুর – নতুনবাজার সড়ক ধ্বস নেমে সড়ক বন্ধ হয়ে পড়ে। ওই সড়কে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে পড়েছে। পাশাপাশি, ভারী বর্ষণে জলমগ্ন শান্তির বাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়।আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী বিকেল চারটা পর্যন্ত সর্বাধিক বৃষ্টিপাত দক্ষিণ ত্রিপুরা জেলার কেন্দ্রীয় বিদ্যালয়ে ১৮৪ এমএম এবং সর্বনিম্ন গোমতী জেলায় করবুকে ১৯ এমএম রেকর্ড করা হয়েছে।

এদিকে, আবহাওয়া দফতর আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ জেলায়, সিপাহীজলা জেলায়, গোমতী জেলায় হলুদ সর্তকতা এবং বজ্রবিদ্যুৎ ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে। তেমনি আগামী ২৪ ঘন্টায় রাজ্যের সব জেলায় ভারী বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সর্তকতা জারি করেছে।

প্রসঙ্গত, আজ সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আজ দিনভর বৃষ্টিপাতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ সকালে সর্বনিম্ম তাপমাত্রা সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল।

মৌসম বিভাগ জানিয়েছে, আজ বিকেল চারটা পর্যন্ত আগরতলায় ৪২.৪ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার এডি নগরে ৫৮ এমএম, লেম্বুছড়ায় ৬৪.৯ এমএম, ডিএম অফিসে ৫০.৫ এমএম, সচিবালয়ে ৩৯.৫ এমএম, হাওরায় ৫৩.৮ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, সিপাহীজলা জেলার বিশালগরে ৩৬.৮ এমএম, বিশ্রামগঞ্জে ৩১.৫ এমএম, গজারিয়া ৭৩.৮ এমএম, সোনামুড়া মোহনবাগে ৬৯.৬ এমএম। তেমনি, খোয়াই জেলায় ৬৫.৮ এমএম এবং তেলিয়ামুড়ায় ৪২ এমএম, গোমতী জেলায় উদয়পুরে ২৫.২ এমএম, অমরপুরে ৭৫.৮ এমএম, করবুকে ১৯ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তাছাড়া, দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রূমে ৩১.১ এমএম, বাগাফা ৭২.৪, কেন্দ্রীয় বিদ্যালয়ে ১৮৪ এমএম, বিলোনিয়াতে ৯২.২ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে ৬২.৬ এমএম , কাঞ্চনপুরে ২১.২ এমএম, আশাপাড়ায় ৫৩.৫ এমএম, কদমতলায় ১২৩.৬ এমএম এবং নতুনবাজার ১৩৩.৮ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, ঊনকোটি জেলায় কুমারঘাটে ৫৮.২ এমএম এবং কৈলাসহরে ১১২ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ধলাই জেলায় ছাওমনুতে ৩৯.৭ এমএম, গন্ডাছড়ায় ৫৯.৮ এমএম, কমলপুরে ১১২ এমএম, এবং মনুঘাটে ৬৮.৮ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top