News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী ৪ জুলাই ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই-টিএসইউ
Image

আগামী ৪ জুলাই ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই-টিএসইউ

আগরতলা, ১ জুলাই: গোটা শিক্ষাব্যবস্থাকে কেন্দ্রীয়করণের করার চেষ্টা করছে সরকার। এরই প্রতিবাদে আগামী ৪ জুলাই সারা দেশে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই-টিএসইউ। আজ সংবাদিক সম্মলনে একথা জানিয়েছেন এসএফআইএস-এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব।

এদিন সন্দীপন দেব বলেন, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার প্রাককালে নিট পরীক্ষার ফল ঘোষণা হয়েছিল। সেই ফলাফল নিয়ে বিস্তর অভিযোগ উঠে এবং পরবর্তীকালে তার সত্যতা প্রমাণিতও হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ)-র গৃহীত পরীক্ষাগুলিতে একের পর এক অভিযোগ মিলছে। চারটি গুরুত্বপূর্ন পরীক্ষা বাতিল করা হয়েছে। সারা দেশের যুব সমাজের মধ্যে হতাশাজনক পরিস্থিতি বিরাজ করছে। দেশের লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীদের ভবিষ্যত বিপন্নের মুখে পরেছে।

এদিন তিনি অভিযোগ করেন, গোটা শিক্ষাব্যবস্থাকে কেন্দ্রীয়করণের মধ্য দিয়ে এক দেশ এক পরীক্ষা নীতি চালু করার চেষ্টা করছে সরকার। কিন্তু তা চালু করা সম্ভব নয়। বিভিন্ন শিক্ষাকেন্দ্র বিদ্যা ব্যবসার সাথে জড়িত আছে। ফলে, দেশের গরিব পরিবারের ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার সুযোগ হারিয়ে ফেলছে। এরই প্রতিবাদে আগামী ৪ জুলাই সারা দেশে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই-টিএসইউ।

Releated Posts

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের…

ByByReshmi Debnath Aug 2, 2026

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top