News Flash

  • Home
  • দেশ
  • দিদির পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য নিরাপদ নয় : জে পি নাড্ডা
Image

দিদির পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য নিরাপদ নয় : জে পি নাড্ডা

নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে তীব্র আক্ৰমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তৃণমূল কংগ্রেসকে একহাত নিতে নাড্ডা মন্তব্য করেছেন, দিদির পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য মোটেও নিরাপদ নয়।

উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় যুগলকে রাস্তায় ফেলে পেটানোর ঘটনা আলোড়ন ফেলে দিয়েছে বঙ্গ রাজনীতিতে। একটি ভিডিও-তে দেখা গিয়েছে, এক তরুণীকে রাস্তার মধ্যে ফেলে লাঠি দিয়ে বেধড়ক মারছে এক তৃণমূল নেতা। মার খেতে খেতে গুটিয়ে যাওয়া মেয়েটিকে চুলের মুঠি ধরে টেনে এনে ধাক্কা দিচ্ছে। তার পরে আবার শুরু হচ্ছে মার। একইসঙ্গে এক তরুণকেও একই ভাবে মারতে দেখা যায় ওই তৃণমূল নেতাকে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

এই ঘটনার তীব্র নিন্দা করে সোমবার সকালে এক্স বার্তায় জে পি নাড্ডা মন্তব্য করেছেন, “পশ্চিমবঙ্গ থেকে একটি ভয়ঙ্কর ভিডিও প্রকাশ্যে এসেছে, যা শুধুমাত্র ধর্মতান্ত্রিকতায় বিদ্যমান নৃশংসতার কথা মনে করিয়ে দেয়। বিষয়গুলিকে আরও খারাপ করার জন্য, তৃণমূল ক্যাডার এবং বিধায়করা সেটিকে মান্যতা দিচ্ছেন। সন্দেশখালি হোক অথবা উত্তর দিনাজপুর কিংবা অন্য কোনও জায়গা, দিদির পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য নিরাপদ নয়।”

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top