News Flash

  • Home
  • প্রধান খবর
  • লোকসভায় ফের নিট ইস্যু উত্থাপন রাহুলের, বিরোধীদের কাছে বিশেষ অনুরোধ রাজনাথের
Image

লোকসভায় ফের নিট ইস্যু উত্থাপন রাহুলের, বিরোধীদের কাছে বিশেষ অনুরোধ রাজনাথের

নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): লোকসভায় ফের নিট ইস্যু উত্থাপন করলেন নিম্নকক্ষের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার লোকসভার অধিবেশন শুরু হলে নিট ইস্যুতে আলোচনার দাবি জানান রাহুল গান্ধী। তিনি বলেন, “পার্লামেন্ট থেকে দেশের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়া দরকার, আমরা শিক্ষার্থীদের একটি বার্তা দিতে চাই যে নিট ইস্যু সংসদের জন্য গুরুত্বপূর্ণ। তাই, এই বার্তা পৌঁছে দিতে আমরা চাই সংসদে এই বিষয়ে আলোচনা হোক।”

এদিকে, বিরোধীদের কাছে বিশেষ অনুরোধ জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ বলেছেন, “সংসদ কার্যক্রম কিছু নিয়ম ও পরম্পরার উপর ভিত্তি করে পরিচালিত হয়। আমি বিরোধীদের অনুরোধ করছি, যে কোনও আলোচনা রাষ্ট্রপতির অভিভাষণে ধন্যবাদ প্রস্তাবের পরেই করা উচিত।”

Releated Posts

মোদি-ট্রাম্প বৈঠক সম্পর্কোন্নয়নের ইতিবাচক সূচনা, তবে আস্থা পুনর্গঠনই হবে মূল চাবিকাঠি

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক…

ByByNews Desk Jun 18, 2026

ফ্রান্সে তৈরি হচ্ছে প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির, উদ্বোধন সেপ্টেম্বরে

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দেশটির প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরা…

ByByNews Desk Jun 18, 2026

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top