News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দ্রুতগামী বাইক ও স্কুটির সংঘর্ষে নিহত এক, আহত এক
Image

দ্রুতগামী বাইক ও স্কুটির সংঘর্ষে নিহত এক, আহত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন: রাতের শহর আগরতলায় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক যুবকের। আহত হয়েছে আরো এক যুবক। ঘটনা শনিবার মধ্যরাতে।

ঘটনার বিস্তারিত বিবরণে জানা গেছে, শনিবার টি২০ বিশ্বকাপে জয়ী হয় ভারত। তারপরেই আনন্দে উল্লাসে মেতে উঠে গোটা ভারত। এই জয়ের আনন্দ লক্ষ্য করা যায় ত্রিপুরাতেও। সেই জয়ের উল্লাস সেরে বাড়ি ফেরার পথে দ্রুতগামী বাইক এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একটি যুবকের। শনিবার রাত বারোটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে আগরতলা লক্ষ্মী নারায়ণ বাড়ি রোডে শেরওয়ালী মিষ্টির দোকানের সামনে।
দুর্ঘটনায় বাইক এবং স্কুটি চালক রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। 

পথ চলতি এক মেডিকেল পড়ুয়া ছাত্র গুরুতর আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ এসে অন্য আহতকে হাসপাতালে পাঠায়। এই দুর্ঘটনায় হাসপাতালে নেওয়ার পর একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের নাম রাতুল বণিক, তার বাড়ি জয়নগর এলাকায়। অপর আহত হল রনি সূত্রধর । তার বাড়ি ক্যাম্পের বাজার বলে জানা গেছে। তার অবস্থাও সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আগরতলা পূর্ব থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে। চালকদের দ্রুতগামীতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই তার নিজ বাড়ি এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে পাহাড়ে মথার দাপট, বিপুল জয় এনডিএ – র

আগরতলা, ৫ অক্টোবর: পাহাড়ের রাজনীতিতে ফের নিজেদের শক্তির প্রমাণ দিল তিপ্রা মথা। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকার ভিলেজ…

ByByReshmi Debnath Oct 5, 2026

আগরতলায় পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিক গ্রেফতার

আগরতলা, ৫ অক্টোবর: আগরতলার হেরিটেজ পার্কে অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল ত্রিপুরা পুলিশ। পুলিশের সূত্রের দাবি,…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভোট গণনায় প্রশাসনের আঘাতে মথা কর্মীর মৃত্যুর অভিযোগ, পদপৃষ্টে মৃত্যুর দাবি মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ৫ অক্টোবর: তিপ্রা মথা ও আইপিএফটি কর্মী-সমর্থকদের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল খোয়াই মহকুমার তুলাশিখর আরডি…

ByByReshmi Debnath Oct 5, 2026

জিবি হাসপাতালে রেসিডেন্ট চিকিৎসকদের কর্মবিরতি, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৫ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে পূর্বঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকে কর্মবিরতিতে সামিল হয়েছেন রেসিডেন্ট চিকিৎসকরা। বিভিন্ন দাবি-দাওয়া…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top