News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী সম্পর্কে বিশেষ আলোচনা বৈঠক অনুষ্ঠিত বিজেপি প্রদেশ কার্যালয়ে
Image

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী সম্পর্কে বিশেষ আলোচনা বৈঠক অনুষ্ঠিত বিজেপি প্রদেশ কার্যালয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন: শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস এবং জন্ম দিবসে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি দল। এই কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার সদর শহর জেলা কমিটির উদ্যোগে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিজেপির প্রদেশ কার্যালয়ে। এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য, সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেছেন নেতৃত্বরা।

এদিনের এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে অসীম ভট্টাচার্য বলেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী এবং উনার জীবন, কর্মজীবন সহ উনার দিকনির্দেশনা নিয়ে এদিনের সভায় আলোচনা করা হয়েছে। মূলত বিজেপি দলের কার্যকর্তারা প্রত্যেকে যেন শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন সম্পর্কে সবকিছু জানতে পারেন সে কারণেই এদিনের এই সভার আয়োজন করা হয়েছে। এই দিনের সভায় সমস্ত মন্ডল সভাপতি থেকে শুরু করে কর্পোরেটর এবং অফিস বিয়ারাররা উপস্থিত ছিলেন।

Releated Posts

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top