News Flash

  • Home
  • দেশ
  • রাজ্যে শুরু হকার সার্ভে, মুখ্যমন্ত্রীর নির্দেশে ময়দানে উচ্চ পর্যায়ের কমিটি
Image

রাজ্যে শুরু হকার সার্ভে, মুখ্যমন্ত্রীর নির্দেশে ময়দানে উচ্চ পর্যায়ের কমিটি

কলকাতা, ২৮ জুন (হি. স.): রাতারাতি হকার উচ্ছেদ নয়। হকারদের ব্যবসা স্থানান্তরের জন্য একমাসের সময়সীমা বাড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের পর বৃহস্পতিবার নবান্নের বৈঠকে এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে একমাসের মধ্যে হাতিবাগান, নিউমার্কেট গড়িয়াহাট প্রত্যেকটি এলাকায় একটি করে বিল্ডিং খুঁজে বার করার কোথাও উল্লেখ করেন তিনি। সেই নির্দেশেই শুক্রবার থেকে শহরে শুরু হকার সার্ভে।

এক ছাতার তলায় থাকবেন হকাররা, মুখ্যমন্ত্রীর দেওয়া বার্তা পূরণে তৎপর রাজ্যের উচ্চ পর্যায়ের কমিটি। এই কমিটিতে শহরের মেয়র ফিরাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, ডেপুটি মেয়র এবং বিধায়ক অতীন ঘোষ, বিধায়ক মেয়র পারিষদ দেবব্রত মজুমদাররা। এদিন সকাল থেকেই শুরু হয় গড়িয়াহাট–সহ একাধিক মার্কেট সার্ভে। গড়িয়াহাট পরিদর্শন করে কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার জানান, এদিন মূলত সার্ভে করা হচ্ছে। সেই রিপোর্ট কমিটির কাছে জমা করা হবে।

সার্ভে পক্রিয়া চালানোর জন্য একটি করে ফর্ম হকারদের দেওয়া হচ্ছে। যাতে স্টল সম্পর্কিত যাবতীয় তথ্য এবং তিনি কতদিন ধরে হকারি করছেন এ সম্পর্কিত তথ্য উল্লেখ থাকবে। সেই ফর্মগুলি জমা পড়বে হাই পাওয়ার কমিটিতে। এরপর কোন স্টল ফুটপাতে কতটা জায়গা দখল করে আছে, তাদের নিকটবর্তী অন্য কোনও জায়গায় বিকল্প পুনর্বাসন দেওয়া সম্ভব কি না ইত্যাদি বিষয়ে নিয়ে রিপোর্ট তৈরি করে মুখ্যমন্ত্রীকে জমা দেবেন উচ্চ পর্যায়ের কমিটি।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top