News Flash

Image

নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

শান্তিরবাজার, ২৮ জুন: নিম্মমানের কাজের ফলে বীরচন্দ্র মনুরমুখ রাস্তা থেকে নিশিকান্ত মুড়াসিং পাড়া যাতায়তের রাস্তা ভগ্ন দশায় পরিনত হয়ে রয়েছে।  রাস্তা নির্মান থেকে শুরু করে সংস্কার পর্যন্ত কাজের গুনগত মান ছিলো খুবই নিম্নমানের এমনটাই অভিযোগ স্থানীয়দের।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, শান্তির বাজার মহকুমার অন্তর্গত মহানন্দ বৈষ্ণব পাড়ায় প্রধানমন্ত্রী সড়ক যোজননায় বীরচন্দ্র মনুরমুখ রোড থেকে নিশিকান্ত মুড়াসিং পাড়া পর্যন্ত ৪ পয়েন্ট ৪৬৪  কিলোমিটার রাস্তা নির্মান করা হয়।  ঠিকেদার কিশোর রায় এই রাস্তার নির্মান করেন। রাস্তা নির্মান কাজের পর বর্তমান সময়ে নতুন করে রাস্তা সংস্কার করা হয়।  কিন্তু এই রাস্তা নির্মান থেকে শুরু করে সংস্কার পর্যন্ত কাজের গুনগত মান ছিলো খুবই নিম্নমানের এমনটাই অভিযোগ স্থানীয়দের। এতে করে রাস্তা সংস্কারের কিছুদিনের মধ্যে রাস্তাটি ভেঙ্গে পরছে। এতে করে যান চলাচল থেকে শুরুকরে লোকজনেরা যাতয়ত করতে অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে। 

 ঠিকেদার কিশোর রায় শান্তির বাজার মহকুমায় যেসকল কাজ করছে সেই সকল কাজের নানান অভিযোগ উঠে আসছে। সবকয়টি কাজ নিম্নমানের করে প্রচুর পরিমানে অর্থ লুটপাট করছে ঠিকেদার কিশোর রায় এমনটাই অভিযোগ এলাকাবাসীর। বর্তমানসময়ে এই রাস্তা ভেঙ্গে যাওয়াতে ক্ষোভ৷ প্রকাশ করেছেন স্থানীয়রা।  সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Releated Posts

বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে সোনা নিয়ে যাওয়ার অভিযোগ, মামলা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৮ আগস্ট:বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে দায়ের করা রিট মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্টের…

ByByReshmi Debnath Aug 18, 2026

নাবালককে বাইক চালাতে দেওয়ায় অভিভাবকের ২৫ হাজার টাকা জরিমানা

আগরতলা, ১৮ আগস্ট:নাবালক ছেলেকে মোটরসাইকেল চালাতে দেওয়ার অভিযোগে তার অভিভাবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ২৫ হাজার টাকা জরিমানা…

ByByReshmi Debnath Aug 18, 2026

রানীবাড়ী চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ, ম্যানেজারের পদত্যাগের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: দীর্ঘদিন ধরে কাজ করে গেলেও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন রানীবাড়ী…

ByByReshmi Debnath Aug 18, 2026

সীমান্তে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবক আটক, কৈলাসহর থানার হেফাজতে

কৈলাসহর, ১৮ আগস্ট: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবককে আটক করেছে বিএসএফ। পরে তাদের কৈলাসহর…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top