News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২৯ জুন শুরু বার্ষিক অমরনাথ যাত্রা, জম্মু থেকে রওনা পুণ্যার্থীদের প্রথম দল
Image

২৯ জুন শুরু বার্ষিক অমরনাথ যাত্রা, জম্মু থেকে রওনা পুণ্যার্থীদের প্রথম দল

জম্মু, ২৮ জুন (হি.স.): আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, ২৯ জুন (শনিবার) থেকে শুরু হচ্ছে বার্ষিক অমরনাথ যাত্রা। পুলিশ ও প্রশাসনের সমস্ত প্রস্তুতি প্রায় শেষ। পুণ্যার্থীরাও যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনার মধ্যে রয়েছেন। শুক্রবার সকালেই জম্মু বেস ক্যাম্প থেকে পহেলগাঁও ও বালতালের উদ্দেশ্যে রওনা হয়েছে পুণ্যার্থীদের প্রথম দল। জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা পতাকা নেড়ে পুণ্যার্থীদের প্রথম দলকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করেন। উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, “অমরনাথ তীর্থযাত্রীদের প্রথম দল জম্মু থেকে রওনা হয়েছে। গত ৩-৪ বছরে অমরনাথ যাত্রার জন্য প্রচুর ব্যবস্থা করা হয়েছে এবং এবারও জম্মু ও কাশ্মীর প্রশাসন সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা করেছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে।

চলতি বছর অমরনাথ যাত্রা শুরু হচ্ছে ২৯ জুন থেকে, চলবে ১৯ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় তীর্থযাত্রীদের জন্য লাইভ টেলিকাস্টের (সরাসরি সম্প্রচার) ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড। ৩,৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত বরফে ঢাকা শিবলিঙ্গের গুহা দর্শনে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তরা ভিড় করেন অমরনাথে। এ বছর ৫২ দিন ধরে পুণ্যার্থীরা অমরনাথ দর্শন করতে পারবেন। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের পহেলগাঁও থেকে ৪৮ কিমি এবং মধ্য কাশ্মীরের গান্ডেরওয়ালের বালতাল থেকে ১৪ কিমি হেঁটে পৌঁছাতে হয় অমরনাথে। দুর্গম ও বিপদসঙ্কুল পথ হলেও মহাদেবের টানে বয়স নির্বিশেষে ভক্তদের সমাগম হয় এই পুণ্যস্থানে।

Releated Posts

আমেরিকায় ১০০-র বেশি প্রযুক্তি শিল্পনেতার সঙ্গে বৈঠক, গুজরাটকে দীর্ঘমেয়াদি টেক পার্টনার হিসেবে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

গান্ধীনগর, ১৮ আগস্ট (আইএএনএস): শুধুমাত্র বিনিয়োগের গন্তব্য নয়, প্রযুক্তি, উদ্ভাবন এবং সাপ্লাই চেইন উন্নয়নে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদার হিসেবে…

ByByNews Desk Aug 18, 2026

‘আন্দোলনের দ্বিতীয় ধাপ’: প্রশ্নফাঁস রুখতে গ্যারান্টিযুক্ত আইন চান ঝাড়খণ্ডের ছাত্রনেতা

রাঁচি, ১৮ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড সরকার রাজ্যে ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি) এবং টিডিপিএল-এর মাধ্যমে পরিচালিত সব পরীক্ষা…

ByByNews Desk Aug 18, 2026

মোদির নেতৃত্বে ভারতের উন্নয়নে রূপান্তরমূলক ভূমিকা রয়েছে: ইসরায়েলি রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘রূপান্তরমূলক ভূমিকা’র প্রশংসা করলেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেন…

ByByNews Desk Aug 18, 2026

‘নতিস্বীকার করতে বাধ্য হয়েছে’: ঝাড়খণ্ড সরকারের ছাত্রদের গুরুত্বপূর্ণ দাবি মেনে নেওয়ায় বিজেপি

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকার ছাত্রদের দাবির পর সরকারি চাকরির পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top