News Flash

  • Home
  • প্রধান খবর
  • কর্ণাটকের হাভেরিতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা টেম্পো ট্রাভেলারের, ৩ শিশু-সহ মৃত্যু ১৩ জনের
Image

কর্ণাটকের হাভেরিতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা টেম্পো ট্রাভেলারের, ৩ শিশু-সহ মৃত্যু ১৩ জনের

হাভেরি, ২৮ জুন (হি.স.): কর্ণাটকের হাভেরি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারল একটি টেম্পো ট্রাভেলার। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোট ১৩ জনের, মৃত ১৩ জনের মধ্যে ৩টি শিশু রয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে ব্যাদাগি তালুকের অন্তর্গত গুন্দেনহাল্লি ক্রসিংয়ে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোররাত ৩.৪৫ মিনিট নাগাদ হাভেরি জেলার ব্যাদাগিতে জাতীয় সড়ক ৪৮-এর পাশে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে একটি টেম্পো ট্রাভেলার। টেম্পো ট্রাভেলারে মোট ১৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১১ জন দুর্ঘটনাস্থলেই মারা যান এবং দু”জনকে হাসপাতালে মৃত বলে ঘোষণা করা হয়। আহত চারজনের মধ্যে দু”জন হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন।

Releated Posts

আমেরিকায় ১০০-র বেশি প্রযুক্তি শিল্পনেতার সঙ্গে বৈঠক, গুজরাটকে দীর্ঘমেয়াদি টেক পার্টনার হিসেবে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

গান্ধীনগর, ১৮ আগস্ট (আইএএনএস): শুধুমাত্র বিনিয়োগের গন্তব্য নয়, প্রযুক্তি, উদ্ভাবন এবং সাপ্লাই চেইন উন্নয়নে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদার হিসেবে…

ByByNews Desk Aug 18, 2026

‘আন্দোলনের দ্বিতীয় ধাপ’: প্রশ্নফাঁস রুখতে গ্যারান্টিযুক্ত আইন চান ঝাড়খণ্ডের ছাত্রনেতা

রাঁচি, ১৮ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড সরকার রাজ্যে ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি) এবং টিডিপিএল-এর মাধ্যমে পরিচালিত সব পরীক্ষা…

ByByNews Desk Aug 18, 2026

মোদির নেতৃত্বে ভারতের উন্নয়নে রূপান্তরমূলক ভূমিকা রয়েছে: ইসরায়েলি রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘রূপান্তরমূলক ভূমিকা’র প্রশংসা করলেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেন…

ByByNews Desk Aug 18, 2026

‘নতিস্বীকার করতে বাধ্য হয়েছে’: ঝাড়খণ্ড সরকারের ছাত্রদের গুরুত্বপূর্ণ দাবি মেনে নেওয়ায় বিজেপি

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকার ছাত্রদের দাবির পর সরকারি চাকরির পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top