News Flash

  • Home
  • প্রধান খবর
  • নিট ইস্যুতে লোকসভায় আলোচনা চাইলেন রাহুল, ১২টা পর্যন্ত মুলতুবি নিম্নকক্ষের অধিবেশন
Image

নিট ইস্যুতে লোকসভায় আলোচনা চাইলেন রাহুল, ১২টা পর্যন্ত মুলতুবি নিম্নকক্ষের অধিবেশন

নয়াদিল্লি, ২৮ জুন (হি.স.): নিট-ইউজি পরীক্ষায় অনিয়ম ইস্যুতে লোকসভায় আলোচনা চাইলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার লোকসভার অধিবেশন শুরু হওয়ার পর রাহুল গান্ধী বলেন, “আমরা বিরোধী দল ও সরকারের পক্ষ থেকে ভারতের শিক্ষার্থীদের একটি যৌথ বার্তা দিতে চাই, যে আমরা এই বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলে মনে করি। তাই, আমরা ভেবেছিলাম শিক্ষার্থীদের সম্মান করার জন্য আমরা আজ নিট নিয়ে আলোচনা করব, একটি উৎসর্গীকৃত আলোচনা।”

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এদিন নিট নিয়ে আলোচনার দাবি জানান, একই দাবি জানান বিরোধী দলের সাংসদরাও। তখন স্পিকার ওম বিড়লা বলেন, রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপন হবে আগে। বিরোধীরা নিজেদের দাবিতে অনড় থাকলে লোকসভার অধিবেশন দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।

রাজ্যসভাতেও নিট ইস্যুতে আলোচনার দাবি জানান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এরপর রাজ্যসভার অধিবেশনও বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।

Releated Posts

আমেরিকায় ১০০-র বেশি প্রযুক্তি শিল্পনেতার সঙ্গে বৈঠক, গুজরাটকে দীর্ঘমেয়াদি টেক পার্টনার হিসেবে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

গান্ধীনগর, ১৮ আগস্ট (আইএএনএস): শুধুমাত্র বিনিয়োগের গন্তব্য নয়, প্রযুক্তি, উদ্ভাবন এবং সাপ্লাই চেইন উন্নয়নে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদার হিসেবে…

ByByNews Desk Aug 18, 2026

‘আন্দোলনের দ্বিতীয় ধাপ’: প্রশ্নফাঁস রুখতে গ্যারান্টিযুক্ত আইন চান ঝাড়খণ্ডের ছাত্রনেতা

রাঁচি, ১৮ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড সরকার রাজ্যে ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি) এবং টিডিপিএল-এর মাধ্যমে পরিচালিত সব পরীক্ষা…

ByByNews Desk Aug 18, 2026

মোদির নেতৃত্বে ভারতের উন্নয়নে রূপান্তরমূলক ভূমিকা রয়েছে: ইসরায়েলি রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘রূপান্তরমূলক ভূমিকা’র প্রশংসা করলেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেন…

ByByNews Desk Aug 18, 2026

‘নতিস্বীকার করতে বাধ্য হয়েছে’: ঝাড়খণ্ড সরকারের ছাত্রদের গুরুত্বপূর্ণ দাবি মেনে নেওয়ায় বিজেপি

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকার ছাত্রদের দাবির পর সরকারি চাকরির পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top