News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির
Image

পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ জুন: তেলিয়ামুড়া থানাধীন এলাকায় স্নান করতে গিয়ে জলে ডুবে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

ঘটনার বিবরনে জানা গেছে,  গামাইবাড়িতে পুকুরে স্নান করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু  হয়েছে। মৃত ব্যক্তির নাম বিমল দাস(৪০)। সে পেশায় শ্রমিক। অন্যান্যদিনের মতো  তেলিয়ামুড়া গামাইবাড়ি এলাকার বাসিন্দা বিমল নিজ বাড়ির পাশের একটা জলাশয়ে স্নান করতে যায় দুপুরে।

এর কিছুক্ষণ পর এলাকার অন্যান্য ব্যক্তিরা একই রকমভাবে স্নান করতে গেলে সেই পুকুরে বিমলের দেহের হদিস পায় বলে জানায় এলাকাবাসী।  জলের নিচে থেকে বিমলকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহ বর্তমানে তেলিয়ামুড়া হাসপাতালের মর্গে রাখা হয়।  ময়নাতদন্তের পর দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। জলে ডুবে শ্রমিকের মৃত্যুর সংবাদে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top