News Flash

  • Home
  • দেশ
  • আগরপাড়ায় বিদ্যুতের খুঁটিতে আগুন ও বিকট শব্দে আতঙ্ক! ক্ষতিগ্রস্ত একটি বাড়ি
Image

আগরপাড়ায় বিদ্যুতের খুঁটিতে আগুন ও বিকট শব্দে আতঙ্ক! ক্ষতিগ্রস্ত একটি বাড়ি

পানিহাটি, ২৭ জুন (হি.স.): উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার অন্তর্গত আগরপাড়া নর্থ স্টেশন রোড সংলগ্ন একটি বিদ্যুতের খুঁটিতে বুধবার মধ্যরাতে আগুন লাগল। একাধিকবার বিকট শব্দ হয়ে আগুনের ফুলকি চারিদিকে ছড়িয়ে পড়ে। ওই বিদ্যুতের খুঁটির কাছেই একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী বাড়ি থেকে বেরিয়ে আসেন।

দমকল ও পুলিশ প্রায় এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। হুকিং-এর জেরে এমন ঘটনা হয়ে থাকতে পারে বলে এলাকাবাসীর আশঙ্কা। সব জেনেও প্রশাসন ও সিইএসসি এই বিষয়ে কোনওরকম পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ উঠছে।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top