News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বামীর অবৈধ সম্পর্কের জেরে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার স্ত্রী
Image

স্বামীর অবৈধ সম্পর্কের জেরে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার স্ত্রী

আগরতলা, ২৭ জুন: স্বামীর অবৈধ সম্পর্কের জেরে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন স্ত্রী। আজ স্বামী এবং তার প্রেমিকার বিরুদ্ধে পশ্চিম মহিলা থানার দ্বারস্থ হয়েছেন অসহায় স্ত্রী।

ঘটনার বিবরণে টিএসআর জওয়ানের স্ত্রী জানিয়েছেন, টিএসআর ১২ নং ব্যাটেলিয়ানে কর্মরত অর্জুন বিশ্বাস ঘরে স্ত্রী দুই সন্তান রেখে বিবাহিত এক গৃহবধূ সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েছেন। এই সন্তানদের ফেলে ওই গৃহবধুর সঙ্গে অভিনয়ের সম্পর্ক স্থাপন করে একসঙ্গে শহরে ভাড়া বাড়িতে বসবাস শুরু করে। এই ঘটনা জানার পর অর্জন বিশ্বাসের স্ত্রী স্বামীর কাছে ঘটনা বিস্তারিত জানতে চাইলে তারপর থেকেই টিএসআর জওয়ান অর্জুন বিশ্বাস তার স্ত্রীকে প্রতিনিয়ত মারধর করে বলে অভিযোগ। পাশাপাশি প্রাণনাশের হুমকি দিতে থাকে। পাশাপাশি ওই গৃহবধূ অজুর্নের স্ত্রী বিনা দেবনাথকে মোবাইলের মাধ্যমে বিভিন্ন সময় গালিগালাজ এবং মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে। 

অবশেষে গৃহবধূ বাধ্য হয়ে স্বামী এবং তার প্রেমিকার বিরুদ্ধে পশ্চিম মহিলা থানার দ্বারস্থ হয়েছেন।

Releated Posts

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top