News Flash

  • Home
  • প্রধান খবর
  • লোকসভার স্পিকার পদে কে সুরেশের মনোনয়ন ‘একতরফা সিদ্ধান্ত’, বিস্ফোরক অভিষেক
Image

লোকসভার স্পিকার পদে কে সুরেশের মনোনয়ন ‘একতরফা সিদ্ধান্ত’, বিস্ফোরক অভিষেক

নয়াদিল্লি, ২৫ জুন (হি. স.) : ১৮’তম লোকসভার স্পিকার পদে কে বসবেন তা নিয়ে সংসদের অন্দরে তৈরি হয়েছে জটিলতা। এনডিএ জোট সর্বসম্মতিক্রমে বিজেপি সাংসদ ওম বিড়লাকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয়। সেই লক্ষ্যে বিরোধীদের সঙ্গে কথাবার্তা বলেন কেন্দ্রের দুই মন্ত্রী রাজনাথ সিংহ ও কিরেণ রিজিজু। তবে বিরোধীদের, বিশেষ করে কংগ্রেসের স্পষ্ট উত্তর ছিল, লোকসভার স্পিকার পদে এনডিএ-র মনোনীত প্রার্থীকে তাঁরা সমর্থন করবে, যদি ডেপুটি স্পিকারের পদ তাদের ছাড়া হয়। তবে ইন্ডি জোটের সেই প্রস্তাবে রাজি হয়নি এনডিএ সরকার। এরপরেই স্পিকার পদের জন্যে পাল্টা প্রার্থী ঘোষণা করে ইন্ডি জোট। কংগ্রেস সাংসদ কে সুরেশ লোকসভার স্পিকার পদের জন্যে মঙ্গলবার নিজের মনোনয়ন জমা করেছেন। তবে ইন্ডি জোটের এই সিদ্ধান্তের বিষয়ে কোনও কিছুই জানানো হয়নি তৃণমূল কংগ্রেসকে। এমন বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন সংসদ ভবনে শপথবাক্য পাঠ করতে যান ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভার স্পিকার পদের জন্যে ইন্ডি জোটের প্রার্থীর মনোনয়ন দেওয়ার বিষয়ে অভিষেকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, দুর্ভাগ্যক্রমে এই বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। কোনও আলোচনা করা হয়নি। এটি একটি একতরফা সিদ্ধান্ত।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top